News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারতের পণ্য সেক্টর প্রথমবারের মতো রফতানির ক্ষেত্রে পরিষেবাকে ছাড়িয়ে গিয়েছে : অশ্বিনী বৈষ্ণব
Image

ভারতের পণ্য সেক্টর প্রথমবারের মতো রফতানির ক্ষেত্রে পরিষেবাকে ছাড়িয়ে গিয়েছে : অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): ‘মেক ইন ইন্ডিয়া’-র সাফল্যের কারণে, ভারতের রফতানিতে পণ্যের অংশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বললেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

বৃহস্পতিবার নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় ইলেকট্রনিক ও আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতের পণ্য সেক্টর প্রথমবারের মতো রফতানির ক্ষেত্রে পরিষেবাকে ছাড়িয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া উদ্যোগের কারণে তা সম্ভব হয়েছে। তিনি বলেন, গত অর্থবছরে রফতানি ৭৬২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। পণ্য (মার্চেন্ডাইজ) রফতানি হয়েছে ৪৫৩ বিলিয়ন ডলার, সার্ভিস রফতানি হয়েছে ৩০৯ বিলিয়ন ডলারে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ভারত শীঘ্রই এক ট্রিলিয়ন ডলারের রফতানিতে পৌঁছবে। মন্ত্রী বলেন, মেক ইন ইন্ডিয়ার কারণে মোবাইল ফোন রফতানি সামগ্রিক রফতানিতে চতুর্থ স্থানে পৌঁছেছে। তিনি বলেন, গত অর্থবছরে দেশে ১১ বিলিয়ন ডলারের বেশি মূল্যের মোবাইল ফোন রফতানি হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে উৎপাদন সেক্টরকে উন্নীত করতে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সূচনা করেছেন।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top