News Flash

  • Home
  • দেশ
  • বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ বাস্তুতন্ত্র ভারত, সেরা ইউনিকর্ন হাবগুলির মধ্যেও রয়েছে নাম : রাষ্ট্রপতি
Image

বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ বাস্তুতন্ত্র ভারত, সেরা ইউনিকর্ন হাবগুলির মধ্যেও রয়েছে নাম : রাষ্ট্রপতি


নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ বাস্তুতন্ত্র ভারত, বিশ্বের সেরা ইউনিকর্ন হাবগুলির মধ্যেও রয়েছে ভারতের নাম। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেছেন, বিশ্বের সেরা ইউনিকর্ন হাবগুলির মধ্যেও রয়েছে ভারতের নাম, এটি আমাদের দেশের তরুণ প্রজন্মের প্রযুক্তিগত জ্ঞান ছাড়াও ব্যবস্থাপনা দক্ষতা এবং ব্যবসায়িক নেতৃত্বের একটি উদাহরণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার নতুন দিল্লিতে লক্ষ্মীপত সিংহানিয়া – আইআইএম লখনউ জাতীয় নেতৃত্ব পুরস্কার প্রদান করেছেন। ভারতীয় তরুণরা আত্মকর্মসংস্থানের সংস্কৃতি গ্রহণ করছেন দেখে রাষ্ট্রপতি খুশি ব্যক্ত করেছেন।

রাষ্ট্রপতি বলেন, আমাদের দেশের আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য আমাদের ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে হবে। তিনি ভারতীয় কোম্পানি, ভোক্তা এবং সমাজের সঙ্গে ভারতীয় ব্যবস্থাপনা অধ্যয়নকে সংযুক্ত করার জন্য ব্যবস্থাপক, শিক্ষাবিদ এবং সাংগঠনিক প্রধানদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিদেশে অবস্থিত ব্যবসার উপর কেস স্টাডি এবং নিবন্ধের পরিবর্তে, ভারতে অবস্থিত ভারতীয় এবং বহুজাতিক কোম্পানিগুলির উপর কেস স্টাডি লেখা এবং শেখানো উচিত। আমাদের ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলিকেও ভারত ভিত্তিক গবেষণা জার্নালগুলিতে নিজেদের গবেষণা মনোনিবেশ করা উচিত।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেছেন, অনেকে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরি হারানোর বিষয়ে চিন্তিত। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার সকল মাত্রাকে ম্যানেজমেন্ট শিক্ষার সঙ্গে যুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, যে কৃত্রিম বুদ্ধিমত্তা জানে এবং তা সঠিকভাবে ব্যবহার করে তার কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরি হারানোর ভয় থাকা উচিত নয়। তিনি বলেন, আইআইএম লখনউ-এর মতো প্রতিষ্ঠানগুলিরও অমৃত কালের ভারতকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলার লক্ষ্যকে মাথায় রেখে পাঠ্যক্রম তৈরি করা উচিত।

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top