News Flash

Image

ফের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব মমতা

কলকাতা, ৬ ডিসেম্বর (হি.স.): ফের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লড়াই করেই কেন্দ্রীয় বঞ্চনার টাকা উদ্ধারের হুঁশিয়ারিও দিলেন তিনি।

বুধবার সাতদিনের উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমরা লড়াই করেই রাজ্যের বকেয়া টাকা আদায় করব।”

এর আগে নেতাজি ইন্ডোরের সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “বকেয়া টাকার দাবিতে ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে আমরা দিল্লি যাব। সব এমপিকে নিয়ে যাব। প্রধানমন্ত্রীর কাছে সময় চাইব। জনগনের টাকা জনগণকে ফেরৎ দেওয়ার দাবি জানাব। যদি উনি সময় না দেন, তাহলে দিল্লির রাস্তায় ধর্নায় বসব আমরা। রাস্তাই আমাদের রাস্তা দেখাবে।”

এদিন উত্তরবঙ্গ সফরের আগে বিমানবন্দের ওই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এর আগে তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। এবারেও আমরা দেখা করার প্রয়োজনীয় অনুমতি চেয়েছি।”

এরপরই জব কার্ড ইস্যুতে উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কেন্দ্রের রিপোর্টই বলছে, ভুয়ো জব কার্ডের নিরিখে শীর্ষে উত্তরপ্রদেশ। অথচ ওদের ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা হয়নি। বেছে বেছে শুধু বাংলার টাকা আটকে রাখা হয়েছে।”

প্রসঙ্গত, মঙ্গলবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং তৃণমূল সাংসদ সৌগত রায়কে পরামর্শের সুরে বলেছেন, “মমতাজিকে বলুন মোদীজির সঙ্গে সরাসরি কথা বলতে।”

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top