News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্য সরকার প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সরকারের প্রশাসনিক প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাইজেশন ব্যবস্থা চালু করার কাজ দ্রুতগতিতে শুরু করেছে : মুখ্যমন্ত্রী
Image

রাজ্য সরকার প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সরকারের প্রশাসনিক প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাইজেশন ব্যবস্থা চালু করার কাজ দ্রুতগতিতে শুরু করেছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ ডিসেম্বর : রাজ্য সরকার প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সরকারের প্রশাসনিক প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাইজেশন ব্যবস্থা চালু করার কাজ দ্রুতগতিতে শুরু করেছে। গতকাল সন্ধ্যায় অত্যাধুনিক ও সুসজ্জিত এই ভিডিও কনফারেন্স হলটির উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন,দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডিজিটাল ইন্ডিয়া গড়ার আহ্বান জানিয়েছেন। এই লক্ষ্যে তিনি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেছেন। রাজ্য সরকার প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সরকারের প্রশাসনিক প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাইজেশন ব্যবস্থা চালু করার কাজ দ্রুতগতিতে শুরু করেছে। ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরে সরকারি নানা পরিষেবাকে ডিজিটাইজেশন করা হয়েছে।

তাঁর কথায় , রাজ্য সরকার প্রশাসনিক কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্যস্তরে ই-অফিস কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, এরপর জেলা, মহকুমা ও ব্লক স্তরে যত তাড়াতাড়ি সম্ভব ই-অফিস চালু করার জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছিল। এটা আনন্দের বিষয় যে অতি অল্প সময়ের মধ্যেই বিভিন্ন জেলা অফিস, মহকুমা শাসক অফিস ও বিডিও অফিসে ই-অফিস কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য তথ্য ও প্রযুক্তি দপ্তর সহ প্রতিটি দপ্তরের আধিকারিকদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার ই-অফিস সহ সমস্ত কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণেই প্রশংসনীয় কাজ করছে। রাজ্যে ই-অফিস কার্যকর করার ফলে জনগণ যেমন দ্রুত পরিষেবা পাচ্ছেন তেমনি সময়ের পাশাপাশি অর্থেরও সাশ্রয় হচ্ছে। বর্তমানে রাজ্যে ক্যাবিনেট ও বিধানসভার কাজকর্মও কাগজহীন করা হয়েছে। ফলে জনগণ আরও দ্রুত পরিষেবা পাবেন বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন।

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top