News Flash

  • Home
  • খেলা
  • বিজয় মার্চেন্ট ট্রফি : ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ত্রিপুরা আজ থেকে ওড়িশার মুখোমুখি
Image

বিজয় মার্চেন্ট ট্রফি : ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ত্রিপুরা আজ থেকে ওড়িশার মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর।। শেষ প্রস্তুতি সেরে নিলো ত্রিপুরার ক্রিকেটাররা। ওড়িশার বিরুদ্ধে ঘুরে দাড়াতে বদ্ধপরিকর ত্রিপুরার ক্রিকেটাররা। তা মাথায় রেখেই শেষ প্রস্তুতি সেরে নিলো দেবজ্যোতি পাল-‌রা। অসমের মঙ্গলদৈ-‌এ বুধবার থেকে শুরু হবে তিন দিনের ম্যাচটি। অনূর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। তামিলনাড়ুর বিরুদ্ধে ‌মরশুমের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ইনিংসে পরাজিত হয়েছিলো ত্রিপুরা। ম্যাচ শেষ হয়ে গিয়েছিলো দুদিনেই। ওই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তাই অনুশীলনে ব্যাটসম্যানদের উপরই বেশী জোড় দিচ্ছেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার প্রায় ৩ ঘন্টা অনুশীলন করে ত্রিপুরার ক্রিকেটাররা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে দীর্ঘসময় অনুশীলন করে ক্রিকেটাররা। আজ টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ফিল্ডিং নেবে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে সকালের স্যাঁতস্যাতে আবহাওয়ার ফায়দা নিতে পারে জোরে বোলাররা। ত্রিপুরার হয়ে গোড়াপত্তন করবে আকাশ সরকার এবং অর্কজিৎ সাহা। জোরে বোলারদের মধ্যে দলে থাকবে দ্বীপ দেব, রিয়াদ হুসেন এবং সুজিত ঋষি দাস। স্পিনার হিসাবে থাকহে নীতিশ কুমার সাহানি। ত্রিপুরা দলের সহকারি কোচ সুবল চৌধুরি বলেন,”ব্যর্থতা ভুলে ঘুরে দাড়াতে প্রস্তুত প্রতিটি ক্রিকেটার। আশাকরি তামিলনাড়ু ম্যাচের মতো হতাশ করবে না ছেলেরা। ভালো খেলবেই”।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top