News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্দিষ্ট সময়ে প্রাপ্য অর্থ না পেয়ে সরকারী দপ্তরে তালা ঝুলালো প্রশিক্ষকেরা
Image

নির্দিষ্ট সময়ে প্রাপ্য অর্থ না পেয়ে সরকারী দপ্তরে তালা ঝুলালো প্রশিক্ষকেরা

নিজস্ব প্রতিনিধি, গণ্ডাছড়া, ৫ ডিসেম্বর : প্রশিক্ষন দিয়ে নির্দিষ্ট ফি না পেয়ে দপ্তরে তালা ঝুলালেন প্রশিক্ষকেরা। যদিও শেষ পর্যন্ত  মহকুমা শাসক অফিসের ডিসিএম এসে আলোচনা করে তালা খুলে দিয়েছেন।

ঘটনার বিবরণে প্রকাশ, বর্ডার এলাকার গ্রামগুলিতে বীর শহিদ কান্তি বিরোকা বীর শহিদ উৎসব পালিত হয় গন্ডাছড়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বীর শহিদদের প্রতি শ্রাদ্ধা জানানো হয়। এই অনুষ্ঠান পরিচালনার জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রশিক্ষক  রাখা হয় গন্ডাছড়া মহকুমার তত্ত্ব সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। এই প্রোগ্রাম পরিচালনার জন্য প্রশিক্ষণ দেওয়ার কাজে তাদেরকে নিযোগ করা হয়। প্রশিক্ষন শেষে তাদের পারিশ্রমিক দেওয়া হবে বলেও জানানো হয়েছিল। কিন্তু আজ প্রায় পাঁচ মাস হয়েছে বিল দেওয়া হয়নি বলে অভিযোগ। অফিসে আসলে আইসিএ অফিসার ফকির উদ্দিনকে পাওয়া যায় না বলে অভিযোগ জানিয়েছেন প্রশিক্ষকেরা। মোবাইলে ফোন করা হলে কখনো বলেন যে এসডিএম অফিসে জমা দেওয়া হয়েছে, কখনো বলেন যে কাল পেয়ে যাবেন। ঘটনায় রীতিমত বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে প্রশিক্ষকদের। আজ খুব্ধ হয়ে তারা অফিসে তালা ঝুলিয়েছেন। যদিও পরিবর্তীতে ডিসিএম এর হস্তক্ষেপে পরিস্তিতি নিয়ন্ত্রনে আসে।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top