News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিমানবন্দর থেকে গ্রেফতার সন্ত্রাসবাদী রোদের সহযোগী পরমজিৎ সিং ধাদি
Image

বিমানবন্দর থেকে গ্রেফতার সন্ত্রাসবাদী রোদের সহযোগী পরমজিৎ সিং ধাদি

চন্ডিগড়, ৫ ডিসেম্বর (হি.স.) : পঞ্জাব পুলিশ অমৃতসর বিমানবন্দর থেকে পাকিস্তানে নিহত খালিস্তান লিবারেশন ফোর্সের সন্ত্রাসবাদী লক্ষবীর সিং রোদের সহযোগী পরমজিৎ সিং ধাদিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার অমৃতসর বিমানবন্দর থেকে বিমানে করে ইংল্যান্ডে পালানোর পরিকল্পনা করেছিল ধাদি। পাঞ্জাব পুলিশ মঙ্গলবার জানিয়েছে, পরমজিৎ সিং ধাদি ভারতে নিষিদ্ধ সংগঠন ইন্টারন্যাশনাল শিখ ইয়ুথ ফেডারেশনের সঙ্গে যুক্ত ছিল। এই সংগঠনের নেতা ছিল লক্ষবীর সিং রোদে। পাকিস্তানে দুদিন আগে এই ব্যক্তির মৃত্যু হয়। এই সংস্থাকে তহবিল ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দিত পরমজিৎ।

পুলিশ জানিয়েছে, পরমজিৎ ভারতে আসার পর সে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করেছিল। শুধু তাই নয়, রাজ্যের শান্তি নষ্ট করারও চেষ্টা করেছিল। পঞ্জাবের গোয়েন্দা সংস্থা পরমজিৎ ধাদিকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ প্রধান গৌরব যাদব জানিয়েছেন, ধৃত অভিযুক্তের কাছ থেকে অনেক বড় তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। লক্ষবীর সিং রোদের মৃত্যুর পর পরমজিৎ-এর পাকিস্তান থেকে পালানোর পেছনে বড় কোনো ঘটনা থাকতে পারে বলেও মনে করছে পুলিশ।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top