News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জি বি হাসপাতালে ডায়ালাইসিস বিভাগে পানীয় জলের সংকট, ক্ষুদ্ধ রোগীর পরিজনরা
Image

জি বি হাসপাতালে ডায়ালাইসিস বিভাগে পানীয় জলের সংকট, ক্ষুদ্ধ রোগীর পরিজনরা

আগরতলা, ৫ ডিসেম্বর: জিবি হাসপাতালে ডায়ালাইসিস বিভাগের পরিষেবা নিয়ে অভিযোগের অন্ত নেই। গত দেড় মাস ধরে জিবি হাসপাতালের ডায়ালাইসিস বিভাগে পানীয় জলের পরিষেবা বন্ধ হয়ে রয়েছে বলে অভিযোগ রোগীর পরিজনদের। 

জনৈক রোগীর পরিজন বলেন, কিছু দিন যাবৎ ডায়ালাইসিস বিভাগে জলের সংকট দেখা দিয়েছে। হাসপাতালে ডায়ালাইসিস করতে আসা রোগীরা দুই থেকে তিন ঘন্টা যাবৎ ওয়ার্ডের বাইরে বসে থাকতে হচ্ছে। এতে বিভিন্ন সমস্যায় সম্মুখীন হচ্ছেন তাঁদের। 

ইতিপূর্বে জিবি হাসপাতালে ডায়ালাইসিসের সময় হেপারিন ইঞ্জেকশন সরকারি ভাবে প্রদান করা হতো। কিন্তু গত একমাস ধরে বিনামূল্যে ওই ইঞ্জেকশন প্রদান বন্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ। তাতে বেকায়দায় পরেছেন রোগীর পরিজনেরা। কারণ, বাজারে ওই ঔষধ ৩৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তাতে রোগী পরিবারের লোকজনদের চিকিৎসা করতে গিয়ে নাজেহালের শিকার হচ্ছেন।  

রোগীর পরিজনদের আরও অভিযোগ, এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top