News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে জয় দিয়ে শুরু প্রগতির
Image

সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে জয় দিয়ে শুরু প্রগতির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর।। সহজ জয় প্রগতি প্লে সেন্টারের। হারিয়েছে কর্নেল চৌমুহনী ক্রিকেট কোচিং সেন্টারকে। তাও নয় উইকেটের বিশাল ব্যবধানে। দেবপ্রিয়, রাহুলদের বোলিংয়ে কর্নেল চৌমুহনী কোচিং সেন্টার এতটাই ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে, টসে জিতে প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়েও মাত্র ৫০ রানের টার্গেট দিয়েই প্রথম ম্যাচে কর্নেল চৌমুহনীকে ক্ষান্ত হতে হয়েছে। জবাবে প্রগতি প্লে সেন্টার ৮.৩ ওভার খেলে ১ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের পক্ষে দেবপ্রিয় দেব তিন রানে চার উইকেট দখল করে ম্যাচের সেরা হয়েছে। এছাড়া, রাহুল মিয়ার ২ উইকেট এবং ব্যাটিং লাইন আপে শ্রেষ্ঠাংশু দেব-এর অপরাজিত ২৩ রান ও আরাধ্য দাসের অপরাজিত ১২ রান উল্লেখ করার মতো। কর্নেল চৌমুহনী কোচিং সেন্টারের তন্ময় সূত্রধর সর্বাধিক ১৩ সংগ্রহ করে অপরাজিত থাকে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top