News Flash

Image

জিবিপি হাসপাতালে হার্টের দুরূহ অস্ত্রোপচার

আগরতলা, ৪ ডিসেম্বর : আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতালে প্রথমবারের মত ইন্টারভেনশনাল ক্লোজার অব অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট (এএসডি) সফলভাবে সম্পন্ন হল। ওপেন হার্ট সার্জারি ছাড়াই এই দুরূহ অস্ত্রোপচার সম্পন্ন করলেন রাজ্যের কার্ডিওলজিস্টরা। আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতালে সম্প্রতি প্রথমবারের মত ইন্টারভেনশনাল ক্লোজার অব অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট (এএসডি) সফলভাবে সম্পন্ন হয়।

আগরতলার প্রতাপগড়ের বাসিন্দা ৫৪ বছর বছর বয়সী এই মহিলার জন্ম থেকেই হৃদপিন্ডের উপরের দুটি কক্ষের মধ্যে ফুটো ছিল। ফলে তাঁর হার্ট ফেলিওর হয়। আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তাঁর হৃদপিন্ডে অস্বাভাবিক রক্ত সংবহন হচ্ছিল এবং তার হৃদযন্ত্রের সমস্যা হচ্ছিল। আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতালের কার্ডিয়াক সার্জনরা তার ওপেন হার্ট সার্জারি ছাড়াই অ্যাট্রিয়াল সেপ্টাল ডিপেক্ট (এএসডি) এর ইন্টারভেনশনাল ক্লোজারের ট্রান্স ক্যাথেটার পদ্ধতিতে এএসডি বন্ধ করেন। 

এই অপারেশনে ছিলেন কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, কার্ডিওলজিস্ট বিভাগের ইনচার্জ এইচওডি ডাঃ অনিন্দ্য সুন্দর ত্রিবেদী, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ইউনিট ডাঃ রাকেশ দাস, অ্যানেস্থেসিওলজিস্ট ডাঃ সুরজিৎ পাল, কার্ডিয়াক অ্যানেস্থেসিওলজিস্ট ডাঃ মণিময় দেববর্মা, কার্ডিওলজি বিভাগের জুনিয়র ডাক্তার ডাঃ অর্ঘ্য প্রতীম নাথ, ডাঃ অনুরূপা বোস, ডাঃ সম্রাট দাস, ডাঃ প্রসেনজিৎ নন্দী, ডাঃ অসমিন চাকমা, ক্যাথল্যাব টেকনিশিয়ান সঞ্জয় ঘোষ, ক্যাথল্যাব নার্স দেবব্রত দেবনাথ ও প্রাণকৃষ্ণ দেব, ইকো টেকনিশিয়ান কিষাণ রায়, কো-অর্ডিনেটর অভিষেক দত্ত, জেমসন দেববর্মা, রিচাশ্রী সরকার এবং ওটি অ্যাসিস্ট্যান্ট সৌরভ শীল, জয়দীব চক্রবর্তী, জয়ন্ত শীল ও রতন মন্ডল। 

রোগীকে গত ২ ডিসেম্বর ২০২৩ তারিখে কার্ডিওলজিস্ট বিভাগ থেকে ছেড়ে দেওয়া হয়। রোগীর অবস্থা বর্তমানে স্থিতিশীল। স্বাস্থ্য অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।

Releated Posts

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

কঙ্গোতে পাঁচ প্রদেশে ছড়িয়েছে ইবোলা, আক্রান্ত বেড়ে ১,৮৭৩; মৃত্যু ৬৭২

কিনশাসা, ১৩ জুলাই (আইএএনএস) : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা সংক্রমণ আরও বিস্তার লাভ করেছে। দেশটির পাঁচটি…

ByBySandeep Biswas Jul 13, 2026

আগামী ১৪ ও ১৫  জুলাই আবারো জিবিপি হাসপাতালে দুটি কিডনি ট্রান্সপ্ল্যান্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: মুখ্যমন্ত্রী প্রফেসর(ডাঃ)মানিক সাহার আন্তরিক প্রচেষ্টায় আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে সপ্তম…

ByByReshmi Debnath Jul 11, 2026

ত্রিপুরায় প্রস্তাবিত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অগ্রগতি খতিয়ে দেখলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন: ত্রিপুরায় প্রস্তাবিত নতুন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পরিকাঠামো ও সামগ্রিক অগ্রগতি খতিয়ে দেখতে গত…

ByByReshmi Debnath Jul 1, 2026
Scroll to Top