চেন্নাই, ৪ ডিসেম্বর (হি.স.): প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে চেন্নাইয়ে নবনির্মিত দেওয়াল ভেঙে প্রাণ হারালেন দু’জন পরিযায়ী শ্রমিক। মৃত দুই শ্রমিক ঝাড়খণ্ডের বাসিন্দা। দমকা হাওয়া ও প্রবল বৃষ্টিপাতের মধ্যে, সোমবার সকালে চেন্নাইয়ের ইস্ট কোস্টাল রোডের কানাথুর এলাকায় একটি নবনির্মিত দেওয়াল ভেঙে পড়ে। পুলিশ জানিয়েছে, দেওয়াল ভেঙে ৩ জন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে দু’জনকে মৃত ঘোষণা করা হয়। একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতদের বাড়ি ঝাড়খণ্ডে। কানাথুর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ঝড়-বৃষ্টিতে চেন্নাইয়ে ভেঙে পড়ল নবনির্মিত দেওয়াল, ঝাড়খণ্ডের দুই শ্রমিকের মৃত্যু
Tags:
Releated Posts
নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার
জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…
মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির
ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…
মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…
ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…


















