News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রয়াত রসেম বাদক পদ্মশ্রী থাঙ্গা ডার্লং, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লবের
Image

প্রয়াত রসেম বাদক পদ্মশ্রী থাঙ্গা ডার্লং, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লবের

আগরতলা, ৩ ডিসেম্বর : প্রয়াত হয়েছেন থাঙ্গা ডার্লং। তিনি ছিলেন একজন ভারতীয় লোকসংগীত শিল্পী। তিনি ২০১৯ সালে ত্রিপুরা থেকে পদ্মশ্রী পুরষ্কারে ভূষিত হয়েছিলেন। আজ সকালে তিনি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। দীর্ঘদিন যাবৎ বাধর্ক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। আজ সকালে কৈলাসহরে নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তাঁর প্রয়াণে সাংসদ বিপ্লব কুমার দেব গভীরভাবে শোক প্রকাশ করেছেন। 

উল্লেখ্য, ১৯২০ সালে ২০ জুলাই কৈলাসহর গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত মরুই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন থাঙ্গা ডার্লং। লোক সংগীতে তাঁর অবদান এবং ঐতিহ্যবাহী যন্ত্র রসেম সংরক্ষণ ও প্রচারে কাজের জন্য তিনি পরিচিত ছিলেন। ২০১৯ সালে তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন।

তাছাড়াও তিনি ২০১৪ সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন, যা শিল্পীদের অনুশীলনের জন্য দেওয়া সর্বোচ্চ ভারতীয় স্বীকৃতি। ২০১৫ সালে তিনি একাডেমিক ফেলোশিপ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ২০১৬ সালে রাজ্য-স্তরের ভায়োশ্রেষ্টা সম্মান এবং শতবর্ষ পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। আজ দুপুরে তিনি নিজ বাড়িতেই প্রয়াত হয়েছেন।

তাঁর প্রয়াণে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি নিজ সামাজিক মাধ্যমে বলেন, বরেণ্য রসেম বাদক পদ্মশ্রী থাঙ্গা ডার্লং -এর প্রয়াণেগভীরভাবে মর্মাহত হয়েছেন। তাঁর প্রয়াণে রাজ্যের সংস্কৃতি জগতে এক অপূরনীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। 

তিনি রাজ্যের এই রত্নসন্তানের সকল গুনমুগ্ধ ও পরিবার পরিজনের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন। এই বিয়োগ ব্যথা  সহ্য করার শক্তি যেন প্রিয়জন সকলকে ঈশ্বর প্রদান করেন এই কামনা করেছেন ও বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন।

তাঁর প্রয়াণে গভীর মর্মাহত হয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি নিজ সামাজিক মাধ্যমে বলেন, লোক সংস্কৃতিতে তাঁর গৌরব-উজ্জ্বল অবদান ত্রিপুরাবাসী, সর্বোপরি সমগ্র দেশ সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন বিপ্লব  এবং তাঁর পরিবার, পরিজন ও অগণিত গুনমুগ্ধদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top