News Flash

  • Home
  • দেশ
  • ভ্রাতুষ্পুত্রের বিয়েতে যোগ দিতে সরকারি টাকায় উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা, দাবি শুভেন্দুর
Image

ভ্রাতুষ্পুত্রের বিয়েতে যোগ দিতে সরকারি টাকায় উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা, দাবি শুভেন্দুর

কলকাতা, ২ ডিসেম্বর (হি. স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাইয়ের ছেলের বিয়েতে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন সরকারি টাকায়,এমনই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বিরোধী দলনেতা বলেন ‘এর সঙ্গে সরকারি কর্মসূচির কোনও যোগাযোগ নেই।’

শনিবার কল্যাণী জেএনএম হাসপাতালে দলের এক কর্মীকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, ‘ও বিয়েবাড়িতে যাচ্ছে। ওর ভাই কার্তিক না কে আছে একটা মোটকা। তার একটা ব্যাটা আছে, তার বিয়েবাড়িতে যাচ্ছে। সরকারি টাকায় পুলিশ নিয়ে, হেলিকপ্টার আর প্লেন নিয়ে বিয়েবাড়িতে যাচ্ছে। আমিও শিলিগুড়ি যাচ্ছি। আমি ওর মুখোশ খুলব।’

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৬ ডিসেম্বর রওনা দেবেন উত্তরবঙ্গ সফরে। ১২ ডিসেম্বর তিনি ফিরে যাবেন কলকাতায়। দলীয় সুত্রে জানা গেছে, একাধিক কর্মসূচি রয়েছে তাঁর এই সফরে। তিনি যোগ দেবেন কালিম্পংয়ে এক সরকারি অনুষ্ঠানে।পরিষেবা প্রদান অনুষ্ঠানে থাকবেন শিলিগুড়িতে।তবে এই সফরে সব থেকে গুরুত্বপূর্ণ হল উত্তরবঙ্গের জন্য বিজনেস সামিট।৭ ডিসেম্বর শিলিগুড়িতে উত্তরবঙ্গের ব্যবসায়ীদের নিয়ে বিজনেস সামিটে অংশগ্রহণ করবেন তিনি।

Releated Posts

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top