News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রক্তাক্ত অবস্থায় দুই যুবকের মৃতদেহ উদ্ধার ঘটনায় এক অভিযুক্তকে আটক করে পুলিশ
Image

রক্তাক্ত অবস্থায় দুই যুবকের মৃতদেহ উদ্ধার ঘটনায় এক অভিযুক্তকে আটক করে পুলিশ

বিলোনিয়া, ২ ডিসেম্বর: রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া অভিজিৎ দে ও আশীষ মজুমদার নামে দুই যুবকের মৃত্যুর রহস্যের জাল অবশেষে ছেদ করতে পারলো পুলিশ। ঘটনার তদন্ত করার পর পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য উঠে আসার পর একজন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য বিলোনিয়া থানাতে নিয়ে আসে। নাম ঝুটন চৌধুরী, বাড়ি মনুরমুখ তবলা চৌমুহনী এলাকায়। 

পুলিশ সুত্রে জানা যায়, এই দুই যুবক দূর্ঘটনার শিকার না, হত্যার চক্রান্তের শিকার। হত্যার উদ্দেশ্যে প্রথমে বোলোরো গাড়ি দিয়ে বাইকের পেছনে সজোরে ধাক্কা এবং মৃত্যু নিশ্চিত করতে রড দিয়ে মাথায় কয়েকটি আঘাত ।যা দুই যুবকের মাথায় এই আঘাতের চিহ্ন গতকাল চিকিৎসক সহ হাসপাতালে উপস্থিত লোকজনেরা দেখতে পায়। পূর্বের শত্রুতার জেরে এই হত্যা বলে জানা গেছে । পুলিশ ঘাতক বুলেরু গাড়ি সহ গাড়ি চালক ঝুটনকে আটক করতে সক্ষম হয়েছে।পুলিশের জেরার মুখে ঝুটন । জানা যায় এই ঝুটনের মুখ থেকে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তদন্তের স্বার্থে পুলিশ মুখ খুলছে না।  

প্রসঙ্গত, গতকাল রাত সাড়ে দশটা নাগাদ বিলোনিয়া থানাধীন গেরেজ টিলা এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া অভিজিৎ দে ও আশীষ মজুমদার নামে দুই যুবক ।   রক্তাক্ত অবস্থায় এই দুই যুবককে চিকিৎসার জন্য উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে । আশঙ্কাজনক হওয়ায় দুই যুবককে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করে দেয় আগরতলা জিবি হাসপাতালে। আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় এই দুই যুবকের । দূর্ঘটনার শিকার নাকি হত্যা এই নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলেও শনিবার দুপুরে আবরন উন্মোচন হলো পূর্ব শত্রুতার জেরে হত্যাকান্ড সংঘটিত হয়।

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top