News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (Update) সপ্তাহান্তে দিনের শুরুতেই ত্রিপুরাকে নাড়িয়ে দিল প্রকৃতি, ভূমিকম্পে রিখটার স্কেলে তীব্রতা ৫.৬, উৎপত্তি বাংলাদেশে, রাজ্যে ভূকম্পের জেরে ১২টি বাড়ি ক্ষতিগ্রস্থ
Image

(Update) সপ্তাহান্তে দিনের শুরুতেই ত্রিপুরাকে নাড়িয়ে দিল প্রকৃতি, ভূমিকম্পে রিখটার স্কেলে তীব্রতা ৫.৬, উৎপত্তি বাংলাদেশে, রাজ্যে ভূকম্পের জেরে ১২টি বাড়ি ক্ষতিগ্রস্থ

আগরতলা, ২ ডিসেম্বর : সপ্তাহান্তে দিনের শুরুতেই ত্রিপুরাকে নাড়িয়ে দিয়েছে প্রকৃতি। রিখটার স্কেলে ৫.৬ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠেছে গোটা রাজ্য। বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় উৎপত্তি ওই ভুকম্পনে স্বাভাবিকভাবেই ত্রিপুরা সহ অসম ও উত্তরপূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যেও প্রভাব দেখা গেছে। ত্রিপুরায় এখনো ক্ষয়ক্ষতির খবর মিলেনি। তবে, অতি সম্প্রতি বাংলাদেশে ঘনঘন ভূমিকম্পের উৎপত্তিতে ত্রিপুরা সহ সমগ্র উত্তরপূর্বাঞ্চলকে গভীর দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। ভূমিকম্পে রাজ্যের মোট ১২টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

আজ সকালে ভূমিকম্পে কেঁপে উঠল ত্রিপুরা সহ অসম ও উত্তরপূর্বাঞ্চলের অন্যান্য রাজ্য। আজ সকাল ৯টা ৫ মিনিট ৩১ সেকেন্ডে ভূমিকম্পে রিখটার স্কেলে তার তীব্রতা ৫.৬ রেকর্ড করা হয়েছে। তবে, ভূমিকম্প অনুভূত হলেও ক্ষয়ক্ষতির কোন খবর এখনো মিলেনি।

বিমানবন্দর স্থিত আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ভূপৃষ্ট থেকে ৫৫ কিমি গভীরে ছিল ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল। বাংলাদেশে ওই ভূমিকম্পে রামগঞ্জ উপজেলা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী সহ বিভিন্ন স্থানে কম্পন অনুভব হয়েছে। তবে, সেখানেও ক্ষয়ক্ষতির কোন খবর এখনো মিলেনি। তবে, অতি সম্প্রতি বাংলাদেশে ঘনঘন ভূমিকম্পের উৎপত্তিতে ত্রিপুরা সহ সমগ্র উত্তরপূর্বাঞ্চলকে গভীর দুশ্চিন্তায় ফেলে দিয়েছে।

উল্লেখ, গত ২ অক্টোবর অর্থাৎ সোমবার বাংলাদেশের কিছু অংশে কম্পন অনুভূত হয়েছিল। ওই দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রিখটার স্কেলে ৫.৪ তীব্রতা রেকর্ড করা হয়েছিল। মেঘালয়ের উত্তর গারো পাহাড়ে ১০ কিলোমিটার গভীরে ওই ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল। তাছাড়া , গত ১৪ অগাস্ট ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্য। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে , গত ১৪ অগাস্ট সোমবার রাত ৮টা ১৯ মিনিটে ভূমিকম্প অনুভূতি হয়েছিল। ওই ভূকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের ১৬ কিলোমিটার গভীরে ছিল। ওই ভূকম্পনে মেঘালয়ের চেরাপুঞ্জির দক্ষিণ-পূর্বে প্রভাব দেখা গিয়েছিল।

তেমনি, গত ১৭ সেপ্টেম্বর রিখটার স্কেলে৪.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠেছিল বাংলাদেশ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টারের তথ্য অনুযায়ী, ওই দিন দুপুর ১২টা ৪৯ মিনিট নাগাদ বাংলাদেশের টাঙ্গাইল জেলায় ৫৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে ওই ভূকম্পের উৎপত্তিস্থল ছিল।

তাছাড়া, ১৬ জুন বাংলাদেশে ৪.৮ মাত্রার ভূমিকম্প অনুভূতি হয়েছিল। ওই দিন সকাল ১০টা ১৬ মিনিটে ভূমিকম্প হয় এবং ভূমিকম্পের গভীরতা ছিল ৭০ কিলোমিটার। রিপোর্ট অনুযায়ী, অসম সহ উত্তর- পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল। তেমনি, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী , গত ৫ মে বাংলাদেশে ৫.২ তীব্রতার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। ওই ভূকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের ৩৫ কিলোমিটার গভীরে ছিল।

এদিকে রাজ্যের কিছু জায়গায় প্রভাব পড়েছে। সোনামুড়ায় ১০টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেমনি বিশালগড়ে ১টি বাড়ি মারাত্মক ও কুমারঘাটে ১টি আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। 

Releated Posts

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পশ্চিমবঙ্গে এসআইআর : অ্যাপিল ট্রাইব্যুনালের নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল না সুপ্রিম কোর্ট, চাইল মামলার তথ্য

নয়াদিল্লি, ১১ আগস্ট : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে তৈরি হওয়া আপিল ট্রাইব্যুনালগুলির মামলার…

ByBySandeep Biswas Aug 11, 2026
Scroll to Top