News Flash

Image

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ 

আগরতলা, ২ ডিসেম্বড: যতনবাড়ি থেকে করবুক মহকুমার বৈরাগী দোকান এলাকায় শনিবার সকালে পথ অবরোধে সামিল হয় এলাকাবাসী। অভিযোগ, যতনবাড়ি থেকে করবুক – শিলাছড়ি যাওয়ার প্রধান সড়কটি বেহাল দশায় পরিণত হয়ে আছে।যার ফলে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। 

বিগত কয়েক মাস আগে নতুনবাজার, যতনবাড়ি, করবুকের গাড়ি চালকরা পথ অবরোধে সামিল হয়। করবুক মহকুমার এস ডি এম ও করবুক ডিসিএম পথ অবরোধে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। এবং রাস্তা সংস্কারের আশ্বাস দিলে পথ অবরোধ করতে হয় করে তারা। কিন্তু পরবর্তীতে কাজের কাজ কিছুই হচ্ছে না দেখে অবশেষে আজ সকাল আটটা নাগাদ করবুক মহকুমার বৈরাগী এলাকায় জনগন ক্ষুব্ধ হয়ে পথ অবরোধে সামিল হয়। 

পথ অবরোধের ফলে যতনবাড়ি করবুক যাওয়া একমাত্র প্রধান সড়কটি আটকে পড়ে বহু যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে করবুক ডিসিএম অরজিৎ দেববর্মা। সেখানে গিয়ে বিক্ষোভকারীদের ৫ দিনের মধ্যে যতনবাড়ি – করবুক ও শিলাছড়ি রাস্তার কাজ শুরু করবে বলে আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করা হয়।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top