অযোধ্যা, ২ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং জেনারেল ভি কে সিং উত্তরপ্রদেশের অযোধ্যার রাম লালা মন্দিরে প্রার্থনা জানিয়েছেন। অযোধ্যা সফরে থাকাকালীন অবস্থায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ক্যাবিনেট মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল (অব.) ভি কে সিং শনিবার রাম লালার দর্শন করেন। অযোধ্যায় তৈরি হওয়া বিমানবন্দর পরিদর্শনে এদিন আসেন মুখ্যমন্ত্রী যোগী ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সে সময় মুখ্যমন্ত্রী যোগী অযোধ্যার রাম লালা মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতিও খতিয়ে দেখেন। জানা গিয়েছে, ২২ জানুয়ারি অনুষ্ঠিত রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা কর্মসূচির আগে বিমানবন্দরের কার্যক্রম শুরু হবে। এর আগে এদিন শনিবার মুখ্যমন্ত্রী যোগী এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অযোধ্যার হনুমান গড়িতে দর্শন ও পুজার্চনা করেন।

উত্তরপ্রদেশের অযোধ্যার রাম লালা মন্দির দর্শনে যোগী, সিন্ধিয়া ও ভি কে সিং
Tags:
Releated Posts
‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ
কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…
দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত
কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…
মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…
যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার
চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…


















