News Flash

  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশের অযোধ্যার রাম লালা মন্দির দর্শনে যোগী, সিন্ধিয়া ও ভি কে সিং
Image

উত্তরপ্রদেশের অযোধ্যার রাম লালা মন্দির দর্শনে যোগী, সিন্ধিয়া ও ভি কে সিং

অযোধ্যা, ২ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং জেনারেল ভি কে সিং উত্তরপ্রদেশের অযোধ্যার রাম লালা মন্দিরে প্রার্থনা জানিয়েছেন। অযোধ্যা সফরে থাকাকালীন অবস্থায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ক্যাবিনেট মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল (অব.) ভি কে সিং শনিবার রাম লালার দর্শন করেন। অযোধ্যায় তৈরি হওয়া বিমানবন্দর পরিদর্শনে এদিন আসেন মুখ্যমন্ত্রী যোগী ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সে সময় মুখ্যমন্ত্রী যোগী অযোধ্যার রাম লালা মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতিও খতিয়ে দেখেন। জানা গিয়েছে, ২২ জানুয়ারি অনুষ্ঠিত রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা কর্মসূচির আগে বিমানবন্দরের কার্যক্রম শুরু হবে। এর আগে এদিন শনিবার মুখ্যমন্ত্রী যোগী এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অযোধ্যার হনুমান গড়িতে দর্শন ও পুজার্চনা করেন।

Releated Posts

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

তেজপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন পড়ুয়া ও গবেষকরা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গঠিত বিধিবদ্ধ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top