News Flash

  • Home
  • দেশ
  • ঘন কুয়াশার আস্তরণ উধাও; শীতে কাঁপছে ভূস্বর্গ, কুপওয়ারায় মৃদু তুষারধসের আশঙ্কা
Image

ঘন কুয়াশার আস্তরণ উধাও; শীতে কাঁপছে ভূস্বর্গ, কুপওয়ারায় মৃদু তুষারধসের আশঙ্কা

শ্রীনগর, ২ ডিসেম্বর (হি.স.): বৃষ্টি ও তুষারপাতের সৌজন্যে কুয়াশার আবরণ উধাও হয়ে গিয়েছে কাশ্মীর থেকে। তবে, জাঁকিয়ে ঠান্ডা পড়েছে ভূস্বর্গে। কাশ্মীরের পাশাপাশি জম্মুর পাহাড়ি এলাকাগুলিতেও ইতিমধ্যেই হালকা, কোথাও ভারী তুষারপাত হয়েছে। তুষারপাতের জেরে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় মৃদু তুষারধসের আশঙ্কার কথা জানানো হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যেই তুষারধসের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি ও তুষারপাতের পর কোথাও কোথাও তাপমাত্রা সামান্য চড়লেও, কনকনে ঠান্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকা। শ্রীনগর, গুলমার্গ, পহেলগাম সর্বত্রই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আবার লাদাখের লেহ, কার্গিলেও এখন তুলনামূলক বেশি ঠান্ডা। ডোডা নতুন করে তুষারপাত হয়েছে, রাস্তা থেকে বরফ পরিষ্কারের কাজও শুরু হয়েছে। তুষারপাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাশ্মীরে হাজির হচ্ছেন বহু পর্যটক। পর্যটকদের বেশি আকর্ষণ করছে গুলমার্গ।

Releated Posts

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত তৈরি করতে, উদ্ভাবন করতে এবং বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু নিজের প্রয়োজন মেটানোর জন্য পণ্য উৎপাদন করছে না, বিশ্বের জন্যও পণ্য তৈরি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top