News Flash

  • Home
  • দেশ
  • তরুণীকে গুলি, গ্রেফতার অভিযুক্ত যুবক
Image

তরুণীকে গুলি, গ্রেফতার অভিযুক্ত যুবক

ক্যানিং, ১ ডিসেম্বর (হি. স.) : এক তরুণীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল তার প্রেমিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের মিঠাখালি গ্রামে। ঘটনায় গুরুতর জখম হয়ে বর্তমানে কলকাতার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ময়না ঢালি নামে বছর চব্বিশের ওই তরুণী। অন্যদিকে এই ঘটনায় অভিযুক্ত ভোলা প্রসাদ নামে এক যুবককে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ। ধৃতকে শুক্রবার আলিপুর আদালতে তোলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ওই তরুণীর সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক রয়েছে ভোলার। কিন্তু ঐ তরুণীর একাধিক সম্পর্ক রয়েছে সন্দেহ করেই তাকে গুলি করে খুনের চেষ্টা করেছে অভিযুক্ত যুবক, দাবি স্থানীয়দের। বৃহস্পতিবার রাতে মিঠাখালিতে ভোলার বাড়িতে মদ্যপানের আসর বসেছিল বলে দাবি পুলিশের। এই দুজন ছাড়াও সেখানে আরও অন্তত তিনজন ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। সেখানেই ময়নার সাথে বিবাদে জড়িয়ে পড়ে ভোলা। আচমকা বন্দুক বের করে গুলি চালায় ময়নাকে লক্ষ্য করে। গুলি লাগে তরুণীর পেটে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বাকিরা ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার ন্যাশানাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এসডিপিও ক্যানিং দিবাকর দাস বলেন, “ সঠিক কি কারণে ঐ যুবক গুলি চালালো, বন্দুক কোথা ঠেকে পেল সে ঐ তরুণীর সাথে সঠিক কি সম্পর্ক রয়েছে তার এ সব বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনার আরও তদন্ত করা হবে।”

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top