News Flash

  • Home
  • দেশ
  • অমর্যাদা ও অসম্মানের প্রতিবাদে শনিবার রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের
Image

অমর্যাদা ও অসম্মানের প্রতিবাদে শনিবার রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের

কলকাতা, ১ ডিসেম্বর (হি.স.) : তফসিলি জাতি ও উপজাতি বিধায়কদের অমর্যাদা ও অসম্মান করেছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা। এই অভিযোগ তুলে প্রতিবাদ জানাতে শনিবার রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করল তৃণমূল।

তিন ধরে বিধানসভায় বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্না দিয়েছেন তৃণমূল বিধায়করা। রাজ্যের প্রতি কেন্দ্রের আর্থিক বঞ্চনার প্রতিবাদে ওই ধর্নায় একদিন সামিল হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার পর ওই ধর্না থেকেই থালা বাজিয়ে স্লোগান উঠেছে, ‘মোদী-অমিত দুটোই চোর’।

শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা আম্বেদকর মূর্তির পাদদেশ গঙ্গাজল দিয়ে ধুতে নেমে পড়েন। সেই সঙ্গে বলেন, ‘চোরেরা বসে’ ওই স্থান অপবিত্র করেছে। তাই গঙ্গাজল দিয়ে ধুতে হচ্ছে। দেখা যায়, মাথায় কলসি নিয়ে শুভেন্দু গঙ্গা জল ঢালছেন। তারপর গামছা দিয়ে মুছছেন।

আম্বেদকর মূর্তির পাদদেশে বসে ধর্না দিয়েছিলেন বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডির মতো বিজেপির বিধায়ক মন্ত্রীরা। তৃণমূলের অভিযোগ, শুভেন্দুরা গঙ্গাজল দিয়ে মূর্তির পাদদেশ ধুয়ে আসলে বীরবাহাদের অসম্মান করেছেন। তারই প্রতিবাদে শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে তৃণমূল।

পর্যবেক্ষকদের মতে, তৃণমূল-বিজেপির এই তরজা আগামী দিনে আরও বাড়তে পারে। কারণ, লোকসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে স্থানীয় ভাবে প্রতিষ্ঠান বিরোধিতার সুযোগ নিতে চায় বিজেপি। তারা চায় শুধু কেন্দ্রের সরকারের বিষয়আশয় নয় রাজ্য সরকারের কয়েক জন মন্ত্রী বা নেতার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও ভোটে প্রচারের বিষয় হোক। শাসক দলকে চোর প্রতিপন্ন করতে চাইছেন বিরোধী দলনেতা।

সেই কৌশল বুঝে পাল্টা শুভেন্দুবাবুর বিরুদ্ধে নারদ কাণ্ডের অভিযোগ তুলে ধরছে তৃণমূল। সেই সঙ্গে কেন্দ্রের বঞ্চনাকে রাজনৈতিক হাতিয়ার করছে। এই পরিস্থিতিকে অবশ্য পারস্পরিক বোঝাপড়া হিসেবেই দেখাতে চাইছে বাম-কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা। তাঁদের দাবি, বিজেপিকে রাজনৈতিক পরিসর ছাড়তে চাইছে তৃণমূল। তৃণমূল-বিজেপি বাইনারি যাতে বজায় থাকে তাই কিছু না কিছু অভিযোগ তুলে খেলায় সমতা রাখতে চাইছে।

জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগে বিজেপির ১২ জন বিধায়কের বিরুদ্ধে ইতিমধ্যে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। এবার তৃণমূল নতুন অভিযোগ এনে আঘাত হানতে চাইছে বিজেপি-কে।

Releated Posts

পিএমএলএ আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রীকে ২১ মে পর্যন্ত ইডি হেফাজত

কলকাতা, ১২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন অগ্নি নির্বাপন দফতরের মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুজিত বোসকে মঙ্গলবার…

ByByTaniya Chakraborty May 12, 2026

শ্রীলঙ্কার হেফাজতে আটক তামিলনাড়ুর মৎস্যজীবীদের মুক্তির দাবিতে বিজয়ের চিঠি জয়শঙ্করকে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক তামিলনাড়ুর ছয় মৎস্যজীবীর মুক্তি এবং বাজেয়াপ্ত মাছধরা নৌকা ফিরিয়ে আনার…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভারতের ক্ষুদ্র উদ্যোগগুলিকে শক্তিশালী বাণিজ্য দক্ষতা গড়ে তুলতে হবে: সিইএ নাগেশ্বরন

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস) : ভারতের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটাই নির্ভর করবে ক্ষুদ্র উদ্যোগগুলিকে কতটা অন্তর্ভুক্তিমূলকভাবে প্রযুক্তি গ্রহণ,…

ByByTaniya Chakraborty May 12, 2026

অসমে বিজেপির হ্যাটট্রিক ঐতিহাসিক মুহূর্ত : একনাথ শিন্ডে

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের টানা তৃতীয়বারের জয়কে “ঐতিহাসিক হ্যাটট্রিক” বলে উল্লেখ…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top