News Flash

  • Home
  • দিনের খবর
  • কংগ্রেসে ১০ বছরের মধ্যে ৫০% মহিলা মুখ্যমন্ত্রী : রাহুল গান্ধী
Image

কংগ্রেসে ১০ বছরের মধ্যে ৫০% মহিলা মুখ্যমন্ত্রী : রাহুল গান্ধী

কোচি, ১ ডিসেম্বর (হি.স.) : দলের সাংগঠনিক কাঠামোর মধ্যে সক্রিয়ভাবে মহিলাদের উন্নয়ন প্রয়োজন। তাই আগামী ১০ বছরের মধ্যে ৫০ শতাংশ মহিলাকে মুখ্যমন্ত্রী হিসাবে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা উচিত। শুক্রবার কেরল মহিলা কংগ্রেসের সম্মেলন ‘উৎসাহ’-এর উদ্বোধন করে, একথা বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ওয়ানাডের সাংসদ আরও বলেন, তাঁর দলে অনেক মহিলা নেত্রী রয়েছে যারা মুখ্যমন্ত্রী হওয়ার জন্য উপযুক্ত। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যেসব গুণাবলী প্রয়োজন তা তাদের মধ্যে রয়েছে। কংগ্রেস নেতা এদিন আরও বলেন, এর আগে আমি আলোচনা করছিলাম যে আমাদের লক্ষ্য কি হওয়া উচিত। এখন আমি ভেবেছি যে কংগ্রেস পার্টির জন্য একটি ভাল লক্ষ্য হবে আজ থেকে ১০ বছরে, ৫০ শতাংশ মহিলাদের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন। তাহলেই আমাদের লক্ষ্য পূরণ হবে। আজ আমাদের একজনও মহিলা মুখ্যমন্ত্রী নেই। কিন্তু আমি জানি কংগ্রেস পার্টিতে অনেক মহিলা আছেন যাদের খুব ভাল মুখ্যমন্ত্রী হওয়ার গুণ রয়েছে।

কংগ্রেস নেতা এদিন আরএসএসকে আক্রমণ করে বলেন, এই দলটি “শুধুমাত্র একটি পুরুষ সংগঠন”।আমি মনে করি মহিলারা অনেক দিক দিয়েই পুরুষদের থেকে শ্রেষ্ঠ। তাদের ধৈর্য পুরুষের চেয়ে বেশি। তাদের পুরুষদের তুলনায় দীর্ঘমেয়াদী দৃষ্টি রয়েছে। তাঁরা পুরুষদের চেয়ে বেশি সংবেদনশীল এবং সহানুভূতিশীল। মহিলাদের দলে অন্তর্ভুক্ত করা আরএসএস-এর আদর্শের অংশ নয় বলেও এদিন রাহুল গান্ধী অভিযোগ করেন।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top