News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের তৃণমূলে ফিরতে মরিয়া শোভনের তোপ শুভেন্দুকে
Image

ফের তৃণমূলে ফিরতে মরিয়া শোভনের তোপ শুভেন্দুকে

কলকাতা, ৩০ নভেম্বর (হি.স.) : তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়। কিন্তু গোড়াতেই হোঁচট খেয়ে বের তৃণমূলে ফেরায় সচেষ্ট হন। গত দুবছরে সেই চেষ্টার মাত্রা বেড়েছে অনেকটাই। তাও তৃণমূলের ডাক আসছে না। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিধানসভায় ‘অশালীন’ আচরণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়লেন কলকাতার প্রাক্তন মেয়র। মমতার মতো মানুষের সঙ্গে এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। স্পষ্ট বলছেন শোভন।

বুধবার বিধানসভায় রাজ্যের প্রতি বঞ্চনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে ধরনা কর্মসূচি পালন করছিলেন মুখ্যমন্ত্রী। অমিত শাহের সভা শেষ হতেই শুভেন্দু-সহ বিজেপির অন্য বিধায়করা সেসময় একপ্রকার জোর করে ঢুকে পড়েন বিধানসভা চত্বরে। বিনা অনুমতিতে তৃণমূলের ধরনাস্থল থেকে মাত্র কয়েক মিটার দূরে পালটা ধরনা শুরু করেন শুভেন্দুরা। তৃণমূল বিধায়কদের উদ্দেশে চোর চোর স্লোগান দেওয়া হয়। অভিযোগ, রীতিমতো অভব্য আচরণ করেছেন বিজেপি বিধায়করা। এমনকী জাতীয় সঙ্গীত চলাকালীনও ‘চোর চোর’ স্লোগান দেওয়া চলতে থাকে।

মমতার প্রতি শুভেন্দুর এই আচরণে রীতিমতো ক্ষুব্ধ শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে একটি মামলায় হাজিরা দিতে গিয়ে শোভনবাবু বলেন, “যেভাবে শুভেন্দু বিধানসভায় ঢুকে মমতাকে লক্ষ্য করে স্লোগান দিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে যেভাবে অভব্য আচরণ করা হয়েছে, সেটা রাজনৈতিক শালীনতার বিরোধী। এটা রাজনীতি হতে পারে না। এর আগেও বিধানসভায় বহু মুখ্যমন্ত্রী এবং বিরোধী নেতার রাজনৈতিক তরজা হয়েছে। কিন্তু এতটা নিচে কেউ নেমে যাননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষের সঙ্গে এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। এটা বুমেরাং হবে।”

শোভন চট্টোপাধ্যায় মনে করিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দীর্ঘদিন বিরোধী রাজনীতি করেছেন। সিপিএমের হাতে মার খেয়েছেন। মেরে তাঁর মাথা ফাটা ফাটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কোনওদিন জ্যোতি বসুর প্রতি ব্যক্তিগত কোনও আক্রমণ মমতা করেননি। জ্যোতি বসুকে নিয়ে কোনও কুকথা মমতার মুখে শোনা যায়নি। কলকাতার প্রাক্তন মেয়রের সাফ কথা, মমতার প্রতি বিধানসভায় যে আচরণ হয়েছে সেটা অভাবনীয় এবং সম্পূর্ণরূপে নিন্দনীয়।

Releated Posts

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top