News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিনটি শ্রেণীর ক্লাস নিচ্ছেন একজন শিক্ষক, ঘটনা কাঞ্চনমালায়
Image

তিনটি শ্রেণীর ক্লাস নিচ্ছেন একজন শিক্ষক, ঘটনা কাঞ্চনমালায়

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনমালা, ৩০ নভেম্বর : ফের শিক্ষা ব্যবস্থার এক করুন চিত্র উঠে এলো রাজ্যে। কাঞ্চনমালা উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা তলানীতে গিয়ে ঠেকেছে। এমনই অভিযোগ উঠে আসছে। ওই বিদ্যালয়ের স্কুলের প্রথম শ্রেণীর থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীর সংখ্যা ৬৩ জন। এর জন্য স্কুলে নিয়োজিত রয়েছে তিনজন শিক্ষক শিক্ষিকা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলে ছাত্রছাত্রী সংখ্যা ৫৫ জন। স্কুলে চারজন শিক্ষক-শিক্ষিকা কর্মরত থাকলেও তিনজনই রয়েছেন ডেপুটেশন সহ বিভিন্ন দায়িত্বে। মাত্র একজন শিক্ষক স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ৫৫ জন ছাত্র-ছাত্রীকে পাঠদান করছেন।

শিক্ষক সেবক দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন তিনি একা তিনটি শ্রেণীর ছাত্র-ছাত্রীকে একত্রিত করে পাঠদান করছেন। এতে করে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে।   এভাবে গত এক মাস ধরে চলছে বলেও জানান শিক্ষক সেবক দাস।

তবে প্রশ্ন উঠতে শুরু করেছে শিক্ষক সংকট নাকি রাজ্যের স্কুলগুলিতে শিক্ষকের সামঞ্জস্যতার অভাব? শিক্ষক সংকট দূর করে স্কুলে পঠন-পাঠন স্বাভাবিক করার জন্য স্থানীয় অভিভাবক সহ শিক্ষানুরাগী  মহল থেকে জোরালো দাবি জানানো হয়েছে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top