News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুরাট : রাসায়নিক কোম্পানিতে অগ্নিকাণ্ডে নিখোঁজ ৭ শ্রমিকের মৃতদেহ উদ্ধার
Image

সুরাট : রাসায়নিক কোম্পানিতে অগ্নিকাণ্ডে নিখোঁজ ৭ শ্রমিকের মৃতদেহ উদ্ধার

সুরাট, ৩০ নভেম্বর (হি. স.) : গুজরাতের সুরাটে শচীন জিআইডিসিতে অবস্থিত রাসায়নিক সংস্থা আথার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ৭ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেহগুলো ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় ২৭ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। এর মধ্যে ৮ জন শ্রমিক ৭০ থেকে ১০০ শতাংশ পুড়ে গেছে, তারা সবাই হাসপাতালে জীবনযুদ্ধে লড়ছেন।

সুরাটের পুলিশ ডেপুটি কমিশনার রাজেশ পারমারের মতে, কোম্পানিতে কর্মরত ৭ জন কর্মচারীর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার বিষয়টি তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। আগুন নেভানোর পর তল্লাশি চালিয়ে প্রথমে ৬ ও পরে ১ জন কর্মচারীর দেহ উদ্ধার করা হয়। মৃত কর্মচারীদের নাম হল দিব্যেশ কুমার প্যাটেল, সন্তোষ বিশ্বকর্মা, সনৎ কুমার মিশ্র, ধর্মেন্দ্র কুমার, গণেশ প্রসাদ, সুনীল কুমার এবং অভিষেক সিং।

তথ্য অনুযায়ী, বুধবার রাত ২টো নাগাদ শচীন জিআইডিসিতে অবস্থিত রাসায়নিক কোম্পানি আথার ইন্ডাস্ট্রিজে কোনো কারণে একটি স্টোরেজ ট্যাঙ্কার ফেটে আগুন লাগে। কোম্পানিতে কর্মচারীরা তিন শিফটে এবং একটি সাধারণ শিফটে কাজ করেন। দুর্ঘটনার সময় কোম্পানিতে দেড় শতাধিক কর্মচারী ও শ্রমিক কর্মরত ছিলেন।

Releated Posts

‘মন কি বাত’-এ মেঘালয়ের জীবন্ত শিকড়ের সেতুর প্রশংসা প্রধানমন্ত্রীর, ইউনেস্কো স্বীকৃতির প্রচেষ্টার কথা উল্লেখ

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): মেঘালয়ের বিখ্যাত জীবন্ত শিকড়ের সেতু-কে মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক অনন্য নিদর্শন বলে উল্লেখ…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ এআই উদ্ভাবনের সঙ্গে ঐতিহ্যের সমন্বয়ের বার্তা, নালন্দা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগে উদ্ভাবনের পাশাপাশি ভারতের প্রাচীন ঐতিহ্য ও…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ সামাজিক সুরক্ষা প্রকল্পের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী, বিমা প্রকল্পে কোটি কোটি পরিবার পাচ্ছে আর্থিক সুরক্ষা

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি পরিবারকে আর্থিক নিরাপত্তার ‘সুরক্ষাকবচ’ দেওয়া…

ByByNews Desk Jun 28, 2026

সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top