News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বটতলা বাজারের অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের আর্থিক সহায়তার দাবি জিতেন্দ্র চৌধুরীর
Image

বটতলা বাজারের অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের আর্থিক সহায়তার দাবি জিতেন্দ্র চৌধুরীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর : বটতলার অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সরকারের তেমন কোন আর্থিক সহযোগিতা পরিলক্ষিত করা যাচ্ছে না। অগ্নিকাণ্ডের তিনদিনের মাথায় আজ বটতলা বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে গিয়ে এই অভিযোগ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।

এদিন তিনি বটতলা বাজারে আগুনে পুড়ে যাওয়া দোকানগুলি পরিদর্শন করেন। উনার সঙ্গে ছিলেন পশ্চিম জেলা সম্পাদক রতন দাস সহ অন্যান্য নেতৃত্ব। তিনি বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে অনেকেরই দোকান কাঁচামালের। পাশাপাশি রয়েছে বহু স্থায়ী দোকানদার। এর মধ্যে অধিকাংশ ব্যবসায়ীর ইন্সুরেন্স নেই।

 ঘটনার পর মুখ্যমন্ত্রী এবং মেয়র এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। তাই সরকার থেকে যাতে তাদের পুনর্বাসন দেওয়া হয় এবং বাজারে যাতে নতুন নতুন ব্যবস্থাযুক্ত করে মাস্টার প্ল্যান করা হয় তার জন্য সরকারের কাছে দাবি জানানো হচ্ছে।

বিশেষ করে ইমফলের মত যাতে মাল্টি স্টোরের একটি ভবন করা হয় এবং সমস্ত ধরনের নিরাপত্তার ব্যবস্থা রাখা যায় তার জন্য দাবি জানানো হয়।

 তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে রয়েছে সিপিআইএম। বহু ব্যবসায়ী এখানে সর্বস্বান্ত হয়ে গেছে। তাদের এসডিআরএফ থেকে আর্থিক সহযোগিতা করার জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে বলে জানান জীতেন্দ্র চৌধুরী।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top