News Flash

  • Home
  • প্রধান খবর
  • পার্থ-বালু-অনুব্রতর নামোল্লেখ করে মমতাকে চ্যালেঞ্জ অমিত শাহর
Image

পার্থ-বালু-অনুব্রতর নামোল্লেখ করে মমতাকে চ্যালেঞ্জ অমিত শাহর

কলকাতা, ২৯ নভেম্বর (হি.স.) : ধর্মতলার সভা থেকে বাংলার দুর্নীতির বিরুদ্ধে বিজেপির অন্যতম শীর্ষ নেতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে সরব হবেন, সেই দেওয়াল লিখন স্পষ্টই ছিল। হলও তাই।

এদিন তাঁর সংক্ষিপ্ত ভাষণে বাংলার শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে চ্যালেঞ্জও ছুড়ে গেলেন শাহ।

দুর্নীতির অভিযোগে ধৃত মন্ত্রী ও নেতাদের নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রীর উদ্দেশে শাহ বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলকে পার্টি থেকে সাসপেন্ড করে দেখান। দিদি রোজ দুর্গানাম জপছেন, যাতে ভাইপোর নাম না আসে।”

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গত বছরের ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। পার্থর বান্ধবী অপির্তা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৫১ কোটি নগদ টাকা। এরপরই পার্থবাবুকে দল এবং মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেছিল তৃণমূল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই খবর হয়তো অমিত শাহের কাছে নেই। সেকারণেই পার্থবাবুর নামও টেনে এনেছেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি গুজরাতে রাজনীতি করেছি। কখনও কোনও নেতার বাড়ি থেকে এত বান্ডিল বান্ডিল টাকা বেরোতে দেখিনি।”

গরু পাচারের অভিযোগে গত বছর অগস্টে অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। আর গত ২৬ অগস্ট গভীর রাতে রেশন দুর্নীতির অভিযোগে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। তৃণমূলের তরফে বারে বারে অভিযোগ করা হয়, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিরোধীদের পর্যুদস্ত করতে চাইছে মোদী সরকার।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top