News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ওভার ব্রিজ ভাঙ্গার প্রতিবাদে পথ অবরোধ এলাকাবাসীদের
Image

ওভার ব্রিজ ভাঙ্গার প্রতিবাদে পথ অবরোধ এলাকাবাসীদের

ধর্মনগর, ২৯ নভেম্বর : রেল দপ্তরের পক্ষ থেকে ওভার ব্রিজ ভাঙ্গার প্রতিবাদে সরব হয়েছে এলাকাবাসী। আজ সকাল দশটায় থেকে ধর্মনগর -তিলথৈ- পানিসাগর রাস্তার উপর এলাকাবাসীরা পথ অবরোধ করেন। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। খবর পেয়ে প্রায় দুই ঘন্টা পর ঘঠনাস্থলে এসে পৌঁছান পানি সাগর মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক এবং রেল দপ্তরের আধিকারিকরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে , গত ১৯ নভেম্বর তিলথৈ- খাসিয়া বাড়ি রাস্তায় রেল লাইনের উপর দিয়ে বয়ে যাওয়া উড়ালপুলের কিছু অংশ আকস্মিকভাবে রেল দপ্তরের পক্ষ থেকে ভেঙ্গে ফেলা হয় এবং জয়েস্ট পুতে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ফলে এলাকাবাসী চরম দুর্দশার সম্মুখীন হয় । জানা যায় এই ওভার ব্রিজ ভাঙ্গার ফলে রাস্তার দুই দিকের বসবাসকারী জনগণের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায় । যার ফলে দুই রাস্তার দুই দিকে বসবাসকারী পরিবার গুলির মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, পানীয় জল সহ জীবন যাপনের উপযোগী পারিপার্শ্বিক পরিকাঠামোর সহ সামগ্রিক দিক থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে । ফলে উভয় দিকের বসবাসকারী জনগণের মধ্যে জীবন যাপন স্তব্ধ হয়ে পড়ে। এরই প্রতিবাদস্বরূপ আজ বুধবার ২৯ নভেম্বর যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ সহ এলাকার অন্যান্য নেতৃত্বরা রেল দপ্তরের এই খামখালী পূর্ণ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এলাকাবাসীর সঙ্গে রাস্তা অবরোধে সামিল হয়েছে। প্রায় দুই ঘন্টা রাস্তা অবরোধ থাকার ফলে উভয় দিকে শত শত গাড়ি সহ অফিসে যাত্রী, স্কুল পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন পেশার সকলেই আটকা পড়ে। ফলে যাত্রী দুর্ভোগ চরম রূপ ধারণ করে।

খবর পেয়ে প্রায় দুই ঘন্টা পর ঘঠনাস্থলে এসে পৌঁছান পানি সাগর মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক এবং রেল দপ্তরের আধিকারিকরা । এসে উপস্থিত এলাকাবাসী, বিধায়ক সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বদের সঙ্গে পারস্পরিক দীর্ঘ আলোচনা আলোচনা শেষে এক সপ্তাহের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিলে এলাকাবাসী পথ অবরোধ মুক্ত করে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top