News Flash

Image

উৎসবের সময় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ

মালিগাঁও, ২৮ নভেম্বর: উৎসবের ভিড়ের সময় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে নিজেদের অধিক্ষেত্রের অন্তর্গত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্টেশন ও ট্রেনে পরিকল্পিত পদ্ধতিতে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। এই মরসুমে বহু যাত্রী নিজেদের বাড়িতে যাওয়ার জন্য দূর পাল্লার যাত্রা করেন। এই ধরনের উদ্যোগের ফলে, নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য যাত্রীরা সুবিধাজনকভাবে ট্রেনে ওঠা-নামা করার বিকল্পগুলি খুঁজে বের করতে পারবেন।
উৎসবের সময় ট্রেনে যাত্রা করার সময় নিয়মিত ভিত্তিতে যাত্রীদের সংবেদনশীল করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বিশেষ অভিযান চালু করেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সংশ্লিষ্ট আধিকারিকরা ট্রেনে যাত্রা করার সময় যাত্রীদের চলাচলের উপর কঠোর দৃষ্টি রাখছেন। ট্রেনে যাত্রা করার সময় সুরক্ষা ব্যবস্থা এবং ট্রেনে যে কোনও দাহ্য পদার্থ বহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা সম্পর্কে যাত্রী ও স্টেকহোল্ডারদের অবগত করা হয়েছে।

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নিজেদের পাঁচটি ডিভিশনে এক গণ সচেতনতা অভিযান সম্পন্ন করেছে। কোনও ধরনের দাহ্য পদার্থ যাতে বহন না করা হয় তার জন্য ১৮ থেকে ২৪ নভেম্বর, ২০২৩ পর্যন্ত ৪৬১টি স্টেশনে মোট ১৭৪০টি ট্রেনের ১.২৪ লক্ষেরও অধিক যাত্রীকে পরীক্ষা করা হয়েছে। স্টেশন চত্বরগুলিতে ১০৯৩টি সচেতনতা অভিযান চালানো হয়েছে, যেখানে প্রায় ১২৯৫৩ জন পোর্টার/ট্যাক্সি চালককে স্টেশনে সুরক্ষা ব্যবস্থা বজায় রাখার জন্য সচেতন করা হয়েছে। প্রায় ৫৫৬জন বৃদ্ধ ব্যক্তি, মহিলা ও শিশুকে ভিড়ের সময় ট্রেনে ওঠা-নামা করার ক্ষেত্রে সাহায্য করা হয়েছে।
এমন ভিড়ের সময় যাত্রীদের সর্বোচ্চ যত্ন গ্রহণ করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে প্রতিশ্রুতিবদ্ধ। ট্রেনে যাত্রা করার সময় যাত্রীদের সচেতন করতে সময়ে সময়ে বিভিন্ন সচেতনতা অভিযান চালানো হয়েছে।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top