News Flash

Image

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ১৮ টি দোকান

আগরতলা, ২৮ নভেম্বর : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ১৮ টি দোকান। ধারনা করা হচ্ছে, নাশকতার আগুনেই পুড়ে ছাই দোকানগুলো। গতকাল গভীর রাতেউদয়পুর চক বাজারের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই ঘটনায় গোটা বাজারের ব্যবসায়ীদের মনে আতঙ্ক দেখা দিয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই কোটি টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গতকাল রাতে বিকট আওয়াজ শোনে ঘর থেকে বেরিয়ে আগুন লাগার দৃশ্য লক্ষ্য করেন তিনি। সাথে সাথে দোকানের মালিকদের খবর দেওয়া হয়েছিল। খবর পেয়ে ছুটে গিয়েছিল দমকলবাহিনী। দমকলের চারটি ইঞ্জিন সহ উপস্থিত জনতার সহায়তায় পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে বাজারের একাংশ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে বাজারের আরও বেশ কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানিয়েছেন, অগ্নিকান্ডের পর রাতেই ঘটনাস্হলে গিয়েছেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান। এদিকে আজ মঙ্গলবার সকালে মহকুমা শাসক ও প্রশাসনের আধিকারিকরা পরিদর্শন করেছেন । সাথে ক্ষতি গ্রস্ত বাজার পরিদর্শন করেন শাসক দলের নেতারাও।

Releated Posts

এডিসি নির্বাচনকে ঘিরে হিংসার নিন্দা, শান্তি ফেরানোর আহ্বান বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলতে থাকা…

ByByReshmi Debnath Apr 22, 2026

৩০ এপ্রিল ত্রিপুরা বিধানসভার অধিবেশন

আগরতলা, ২২ এপ্রিল: অনির্দিষ্টকালের জন্য মুলতবি থাকা ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশন আগামী ৩০ এপ্রিল, ২০২৬ সকাল ১১…

ByByReshmi Debnath Apr 22, 2026

নির্বাচনোত্তর সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখতে সিপাহীজলায় মুখ্যমন্ত্রী, আক্রান্তদের বাড়ি পরিদর্শন

আগরতলা, ২২ এপ্রিল: নির্বাচনোত্তর সহিংসতার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার সিপাহীজলা জেলায় পরিদর্শনে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।…

ByByReshmi Debnath Apr 22, 2026

সংখ্যালঘু ভোটব্যাঙ্কের রাজনীতি করতে গিয়ে ভারতের নিরাপত্তাকে উপেক্ষা করছেন বাংলার মুখ্যমন্ত্রী : সাংসদ বিপ্লব

কলকাতা, ২২ এপ্রিল : সাম্প্রতিক দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া জঙ্গি কার্যকলাপের সঙ্গে বাংলার যোগসূত্র পাওয়া গেছে। তারপরও…

ByByTaniya Chakraborty Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top