News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শ্বেতপত্র প্রকাশঃ রাজ্যপালকে চিঠি প্রাক্তন বিধায়কের 
Image

শ্বেতপত্র প্রকাশঃ রাজ্যপালকে চিঠি প্রাক্তন বিধায়কের 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর : অভাবের তাড়নায় সন্তান বিক্রির ঘটনা সামনে আসতেই তীব্র গুঞ্জন সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে। এবারে রাজ্যপালের কাছে “শ্বেতপত্র” প্রকাশের দাবি জানিয়ে চিঠি দিলেন প্রাক্তন বিধায়ক তাপস দে। রাজ্যপালকে দেওয়া চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ইতিমধ্যেই অভাবের তাড়নায় সন্তান বিক্রির খবর রাজ্যে ছড়িয়ে পড়তেই তীব্র গুঞ্জন সৃষ্টি হয়েছে। তবে এর আসল সত্যতা নিয়েও দেখা দিয়েছে বিভিন্ন মতভেদ। তিনি অভিযোগ করছেন এই ঘটনার সত্যতা অস্বীকার করেছেন মন্ত্রী রতন লাল নাথ। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনায় তদন্তের নির্দেশ দিলে এর সত্যতা প্রকাশে এসেছে।

এই ঘটনায় প্রাক্তন বিধায়ক রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ তুলেছেন। ঘটনার সত্যতা যাচাই করে, সঠিক তথ্য সম্বলিত শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন প্রাক্তন বিধায়ক তাপস দে।

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top