News Flash

  • Home
  • দিনের খবর
  • কেসিআর প্রকল্প দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু শুধু কেলেঙ্কারিই দিয়েছে : প্রধানমন্ত্রী মোদী
Image

কেসিআর প্রকল্প দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু শুধু কেলেঙ্কারিই দিয়েছে : প্রধানমন্ত্রী মোদী

মেদাক, ২৬ নভেম্বর (হি.স.): তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রাও সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তেলেঙ্গানার মেদাক-এ এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, “কেসিআর প্রকল্প দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তিনি কেবল কেলেঙ্কারিই দিয়েছেন। আপনাদের সন্তানদের জন্য কাজ করার পরিবর্তে, তিনি নিজ সন্তানদের এবং নিজ আত্মীয়দের জন্য কাজ করেছেন। তিনি কোটি কোটি টাকার কেলেঙ্কারি করেছেন এবং নিজের সম্পদ বাড়িয়েছেন, তাঁকে স্থায়ীভাবে খামারবাড়িতে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তেলেঙ্গানার কৃষকরা।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী (রাজ্যকে) নিজের সম্পত্তি বলে মনে করেন। কেন কেসিআর-কে অন্য আসন থেকে লড়তে হয়েছিল? কেন তাকে সেখানে যেতে হলো? কংগ্রেসের রাহুল গান্ধীকেও আমেঠি ছেড়ে কেরলে পালাতে হয়েছিল। কেসিআর-কেও পালাতে হয়েছে। এর একটি বড় কারণ হল বিজেপি প্রার্থী এটেলা রাজেন্দর এবং অন্য কারণ হল কৃষক ও দরিদ্রদের ক্ষোভ।”

Releated Posts

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top