News Flash

Image

সামশেরগঞ্জে উদ্ধার বালতি ভর্তি তাজা বোমা

সামশেরগঞ্জ, ২৫ নভেম্বর (হি.স.) : মুর্শিদাবাদের সামশেরগঞ্জের হাসুপুরে ফিডার ক্যানেল সংলগ্ন একটি জঙ্গল থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ।

এদিন সকালে বোমাগুলি প্রথমে দেখতে পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন পুলিশে। খবর পাওয়া মাত্রই এলাকায় ছুটে আসে পুলিশ। যে জায়গায় বোমাগুলি পাওয়া গিয়েছে সেই গোটা জায়গাটিই ঘিরে ফেলা হয়েছে। খবর গিয়েছে বোম্ব স্কোয়াডের কাছেও। বোমার উৎস সন্ধানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

প্রসঙ্গত, দুর্গাপুজোর সময়েও সামশেরগঞ্জে আম বাগানের মধ্যে থেকে উদ্ধার হয়েছিল বোমা। ষষ্ঠীর সকালে সামশেরগঞ্জ থানার খেজুরতলা এলাকা থেকে দুই বালতি বোমা উদ্ধার করেছিল পুলিশ। এবার ফের উদ্ধার হল বোমা।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top