News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে খেলার মাঠের ভূমিকা রয়েছে: মুখ্যমন্ত্রী
Image

নেশার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে খেলার মাঠের ভূমিকা রয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ নভেম্বর : নেশার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে খেলার মাঠের ভূমিকা রয়েছে। শারীরিক ও মানসিক ভাবে উন্নতি করতে হলে পড়াশুনার পাশাপাশি খেলাধূলা করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতেও খেলাধূলার ভূমিকা রয়েছে। আজ দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে দক্ষিণ ত্রিপুরা নেশামুক্ত সুপার লিগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

‘চলো খেলি এবং ড্রাগসকে না বলি’ এই শ্লোগানকে সামনে রেখে বিলোনীয়ার বি কে আই ফুটবল মাঠে এই প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নেশার কুফল সম্পর্কে জনগণকে সচেতন করতে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন কর্তৃক এই ফুটবল প্রতিযোগিতার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস, বিধায়ক মইলাফু মগ, বিধায়ক স্বপ্না মজুমদার, পুলিশ সুপার আকাশ কুমার সিনহা।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, নেশামুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আরক্ষা প্রশাসনের পাশাপাশি ক্লাব, সামাজিক সংস্থা, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে এগিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রী শিক্ষক অভিভাবকদের প্রতি অনুরোধ রাখেন ছেলেমেয়েদের প্রতি বিশেষভাবে নজর রাখার জন্য।

তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরায় সবচেয়ে বেশী নেশাদ্রব্য আটক করা হয়েছে এবং নষ্ট করা হয়েছে। পাশাপাশি আমাদের রাজ্যের আটটি জেলাতেই ডি-অ্যাডিকশান সেন্টার খোলা হচ্ছে।

অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের ইয়ং ইন্ডিয়া তৈরী করতে হলে নেশামুক্ত যুব সমাজ তৈরী করতে হবে। তিনি নেশামুক্ত যুব সমাজ তৈরী করার জন্য সমাজের সকল অংশের জনগণের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলাশাসক ও সমাহর্তা সাজু বাহিদ এ। উল্লেখ্য এই প্রতিযোগিতায় জেলার মোট এগারটি ফুটবল দল অংশ গ্রহণ করেছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top