নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লির দূষণ পরিস্থিতি রয়েছে খারাপের পর্যায়েই। বাতাসের গুণমান শনিবারও খারাপই থেকে গেল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি) জানিয়েছে, শনিবার দিল্লির বেশির ভাগ জায়গায় বাতাসের গুণমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা এআইকিউ) ছিল ‘খারাপ’। সর্বোপরি, শনিবার রাজধানীর অধিকাংশ স্থানেই একিউআই ছিল ৪০০-র ঊর্ধ্বে। শনিবার সকালে ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে যায় দিল্লির বহু এলাকা। দৃশ্যমানতাও নেমে আসে। ধোঁয়াশা পরিস্থিতি কাটাতে রাজধানীতে লাইট জ্বালিয়ে চলাচল করেছে গাড়ি। ধোঁয়াশায় ‘শ্বাসরুদ্ধ’ পরিস্থিতি জাতীয় রাজধানীতে, দূষণের কারণে প্রতিদিনই সকালের দিকে কষ্ট অনুভব করছেন দিল্লিবাসী। মাঝে এক দিন দিল্লিতে আবহাওয়া উন্নতি হলেও, শনিবার ফের খারাপ হয়ে গিয়েছে। এদিন সকাল ৬টা নাগাদ আনন্দ বিহারে বাতাসের গুণগতমান ছিল ৪৫৮, ওয়াজিরপুরে ৪৬২, আর কে পুরমে ৪৩১, বুরারি ক্রসিংয়ে ৪২৭ এবং দ্বারকা সেক্টর-৮-এ ৪৩৮।

ধোঁয়াশায় ‘শ্বাসরুদ্ধ’ জাতীয় রাজধানী, দিল্লির বহু এলাকায় বাতাসের গুণমান ‘খারাপ’
Tags:
Releated Posts
রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…
খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার
কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…
মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর
রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…
বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট
কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…


















