News Flash

Image

প্রধানমন্ত্রীর হয়ে ব্যাট ধরলেন কঙ্গনা

মুম্বই, ২৪ নভেম্বর (হি. স.) আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামাঙ্কিত স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারত। ম্যাচ হারার পর ভারতীয় দলের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেন মোদী। কিন্তু এসবের পরও সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু হয়। ভারতের প্রধানমন্ত্রীকে রীতিমতো ‘অপয়া’ তকমা দেন নেটাগরিকরা। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয় ‘পনৌতি’ হ্যাশট্যাগ। প্রধানমন্ত্রীকে নিয়ে এসব ব্যঙ্গ-বিদ্রুপে এবার মুখ খুললেন কঙ্গনা রানাউত।
সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা লেখেন, ‘যাঁরা প্রধানমন্ত্রীকে অপয়া বলছেন, তাঁদের কিছু সত্যি বলি এবার। উনি এমন একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি কখনও নির্বাচনে হারেননি। তিনি আজ পর্যন্ত যা ছুঁয়েছেন, তাই সোনা হয়েছে। ওঁর নেতৃত্বে গুজরাট এত উন্নতি করেছে। ওঁর নেতৃত্বে এ বার ভারতের অর্থনীতি ৪ ট্রিলিয়ন ছুঁয়ে ফেলবে। রাজনীতিতেও এমন কুৎসা রটানো উচিত নয়।’

প্রসঙ্গত, বরাবরই প্রধানমন্ত্রী ও গেরুয়া শিবিরের প্রতি নিজের আনুগত্য দেখিয়েছেন কঙ্গনা। তবে মোদীকে ‘অপয়া’ খোঁচা দেওয়ায় বৃহস্পতিবার নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে রাহুলকে ‘শোকজ’ নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top