News Flash

  • Home
  • খেলা
  • ব্যাঙ্গালোরে ‌বিজয় হাজারে ট্রফি : সিকিম জয়ের লক্ষ্যে আশাবাদী ত্রিপুরা আজ
Image

ব্যাঙ্গালোরে ‌বিজয় হাজারে ট্রফি : সিকিম জয়ের লক্ষ্যে আশাবাদী ত্রিপুরা আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর।। ফুটবলের পর সিনিয়র ক্রিকেটেও মুখোমুখি হবে শনিবার সিকিম। ব্যাঙ্গালুরুর আলোর ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। বিজয় হাজার ট্রফি ক্রিকেটে। দুদলই আসরের প্রথম ম্যাচে পরাজিত হয়েছিলো। আসরের প্রছম ম্যাচে ত্রিপুরা ৪ উইকেটে ওড়িশার বিরুদ্ধে এবং সিকিম ৭ উইকেটে মুম্বাইয়ের বিরুদ্ধে পরাজিত হয়েছিলো। দুদলের সামনেই মরশুমের প্রথম জয়ের হাতছানি। শনিবার ফেভারিট হিসাবেই মাঠে নামবে ত্রিপুরা। তবে মরশুমে যেভাবে বিভিন্ন বিভাগে ত্রিপুরার ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতা চলছে তাতে সিকিমের বিরুদ্ধে কী হতে পারে তা নিয়েই দুশ্চিন্তায় ক্রিকেট মহল। তবে ত্রিপুরার টিম ম্যানেমন্ট বিশ্বাস করে সিকিমের বিরুদ্ধে আসরের প্রথম জয় পাবেই ত্রিপুরা। দুদলই শুক্রবার শেষ প্রস্তুতি সেরে নেয়। সিকিমের বিরুদ্ধে প্রথম একাদশে তেমন পরিবর্তন করবে না এমনই পরিকল্পনা নেওয়া হয়েছে প্রাথমিকভাবে। সিকিমের বিরুদ্ধেও দলের হয়ে গোড়াপত্তন করতে নামবেন বিক্রম কুমার দাস এবং পল্লব দাস। এর পর যথাক্রমে আসবেন সুদীপ চ্যাটার্জি, সতীশ গনেশ, দলনায়ক ঋদ্ধিমান সাহা এবং রজত দে। অলরাউন্ডার হিসাবে থাকবেন মণিশঙ্কর মুড়াসিং, অভিজিৎ সরকার, বিক্রম দেবনাথ এবং রাণা দত্ত। এছাড়া দলে থাকবেন পারভেজ সুলতান। ত্রিপুরার ক্রিকেটাররাও আশাবাদী সিকিমের বিরুদ্ধে জয় পাওয়া নিয়ে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top