News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ‘অভাবের তাড়নায় সন্তান বিক্রি’ শীর্ষক সংবাদের পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

‘অভাবের তাড়নায় সন্তান বিক্রি’ শীর্ষক সংবাদের পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৪ নভেম্বর : ‘অভাবের তাড়নায় সন্তান বিক্রি’ শীর্ষক সংবাদের পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। প্রসঙ্গত, আজ আগরতলা থেকে প্রকাশিত কয়েকটি প্রভাতী দৈনিক পত্রিকায় ‘অভাবের তাড়নায় সন্তান বিক্রি’ শীর্ষক সংবাদটি মুখ্যমন্ত্রীর সচিবালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। 

এই বিষয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উদ্বেগ প্রকাশ করেন এবং ঘটনার বিস্তারিত তদন্তের জন্য খোয়াই জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে খোয়াইয়ের জেলাশাসক ঘটনার তদন্তের জন্য খোয়াই জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দলকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। তদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top