News Flash

  • Home
  • দেশ
  • ধর্মতলায় সভার জটিলতার আশঙ্কায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল রাজ্য বিজেপি-র
Image

ধর্মতলায় সভার জটিলতার আশঙ্কায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল রাজ্য বিজেপি-র

কলকাতা, ২৪ নভেম্বর (হি.স. ): কলকাতা হাই কোর্টের একক (সিঙ্গল) বেঞ্চের নির্দেশ বহাল রেখে বিজেপিকে ধর্মতলায় সভা করার বিষয়ে অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য, এমনটা আশঙ্কা করে শীর্ষ আদালতে ‘ক্যাভিয়েট’ দাখিল করল বিজেপি।

ক্যাভিয়েট দাখিলের অর্থ, এ বার রাজ্য শীর্ষ আদালতে গেলেও বিজেপির বক্তব্য না শুনে একতরফা ভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারবে না সুপ্রিম কোর্ট।

রাজ্য বিজেপি সূত্রে খবর, এই মামলার মূল আবেদনকারী, বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় শুক্রবারের শুনানির সময়ে হাই কোর্টে উপস্থিত ছিলেন না। তাঁকে তড়িঘড়ি হাই কোর্টে আসতে বলা হয়। তার পরই শুরু হয়ে যায় ক্যাভিয়েট দাখিলের প্রয়োজনীয় প্রক্রিয়া। এই নিয়ে বিজেপির তরফে আইনজীবীদের সঙ্গেও কথা বলা হচ্ছে বলে জানা গিয়েছে।

শুক্রবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ধর্মতলায় বিজেপিকে সভা করার অনুমতি দিয়েছে। যদিও রাজ্য ধর্মতলায় অমিত শাহের সভা নিয়ে হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে এই বিষয়ে আগাম সতর্ক থাকতে চাইছে বিজেপি।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top