News Flash

  • Home
  • খেলা
  • এবার আইপিএলের নিলামে এই তিন ক্রিকেটারের দাম বাড়বে হুহু করে
Image

এবার আইপিএলের নিলামে এই তিন ক্রিকেটারের দাম বাড়বে হুহু করে

মুম্বই, ২৪ নভেম্বর (হি.স.): আইপিএল ২০২৪-এর নিলাম খুব বেশি সময় বাকি নেই। কিছুদিনের মধ্যেই ১০টি ফ্র্যাঞ্চাইজির তালিকা প্রকাশ করা হবে এবং তারপর ডিসেম্বরে নিলামের জন্য প্রস্তুতি শুরু হবে। এবারের নিলামে এমন কয়েকজন ক্রিকেটার থাকবেন যাদের দলে নেওয়ার জন্য মুখিয়ে থাকবে দলগুলো। ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপে তাদের পারফরমেন্স পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শিখরে।

ট্রাভিস হেড: ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হওয়া এই অস্ট্রেলীয় ক্রিকেটার আইপিএল নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাকে অন্তর্ভুক্ত করতে চাইবে। বড় ম্যাচের এই খেলোয়াড় শুধু ওপেনিংয়ে প্রতিপক্ষের বোলিং আক্রমণকে ধ্বংসই করেন না, প্রয়োজনে ধীর গতির ইনিংস দিয়ে দলকে জেতানোর ক্ষমতাও রাখেন।

মিচেল স্টার্ক: অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার আগেও আইপিএল খেলেছেন। এবার আবার আইপিএলে তার অংশগ্রহণ নিয়ে আলোচনা তুঙ্গে। স্টার্ক যদি আইপিএল নিলামের জন্য নাম নথিভুক্ত করেন তবে তিনি অবশ্যই এই মরসুমের ব্যয়বহুল ফাস্ট বোলার হতে পারেন।

দিলশান মাদুশঙ্কা: ২০২৩ বিশ্বকাপে ৯ ম্যাচে ২১ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার এই ফাস্ট বোলার। এবারের বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপে তার পারফরমেন্স ছিল অসাধারণ। আইপিএল নিলামে ভালো দাম পেতে পারে দিলশান মাদুশঙ্কা।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top