News Flash

  • Home
  • দেশ
  • আগামী মাসে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী, দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে
Image

আগামী মাসে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী, দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে

কলকাতা, ২৪ নভেম্বর (হি.স.) : আগামী মাসে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে । শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের এক প্রবীণ নেতা এই তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের কথা রয়েছে। দলের অনেক সংসদ সদস্যও তার সঙ্গে থাকবেন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে এবং বাংলার বকেয়া নিয়ে আলোচনা করবেন।

এই প্রসঙ্গে বিজেপির এক বরিষ্ঠ নেতা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাপের রাজনীতির আশ্রয় নিচ্ছেন। তিনি জানেন আগামী কয়েক মাসের মধ্যেই দেশে লোকসভা নির্বাচন হতে চলেছে। বাংলার পাওনার দাবিতে কেন্দ্রকে বারবার কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি রাজনৈতিক ফায়দা নিতে চান, কিন্তু বাংলার মানুষ জানে যে, ১০০ দিনের কাজে রাজ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে। ১০ জন কাজ করলে ৩০ জনের হাজিরা বসিয়ে টাকা তোলা হয়েছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top