News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরকাশির সুড়ঙ্গে উদ্ধার অভিযান শেষ পর্যায়ে, প্রস্তুত ড্রোনও
Image

উত্তরকাশির সুড়ঙ্গে উদ্ধার অভিযান শেষ পর্যায়ে, প্রস্তুত ড্রোনও

উত্তরকাশি, ২৪ নভেম্বর (হি.স.) : উত্তরকাশির সুড়ঙ্গে আটকে পড়া ৪১ শ্রমিকের জীবন বাঁচানোর অভিযান এখন শেষ পর্যায়ে। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার সব শ্রমিক নিরাপদে বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধমি এই উদ্ধার অভিযানের প্রতি মুহূর্ত নজর রাখছেন।

অগার ড্রিলিং মেশিনের প্ল্যাটফর্মের নিচে কংক্রিট করায় বৃহস্পতিবার কাজ বন্ধ হয়ে যায়। এই উদ্ধার অভিযানে ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই বিষয়ে স্কোয়াড্রন ইনফ্রা মাইনিং প্রাইভেট লিমিটেডের এমডি এবং সিইও সাইরিয়াক জোসেফ বলেন, এই ড্রোন প্রযুক্তি সর্বাধুনিক। এই ড্রোনটি সুড়ঙ্গের ভিতরে যেতে পারে। জিপিএস কাজ করে না এমন অঞ্চলেও এই ড্রোন পৌঁছে যায়।

এখনও পর্যন্ত উদ্ধারকর্মীরা সিল্কিয়ারা টানেলে ৪৬.৮ মিটার ড্রিল করেছেন। কিছুক্ষণের মধ্যে উদ্ধার অভিযান আবার শুরু হবে বলে আশা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক টানেল বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স বলেন, আমরা এখন শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top