News Flash

Image

শহরকে যানজটমুক্ত রাখতে নিগমের বৈঠক

আগরতলা, ২৪ নভেম্বর : শহরকে যানজটমুক্ত রাখতে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে আগরতলা পুর নিগম। আজ পুর নিগমের কনফারেন্স হলের বৈঠকে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পাশাপাশি এদিন তিনি বলেন, সোমবার থেকে নিগম এলাকায় পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করা হবে।

এদিন বৈঠকে মেয়র বলেন, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা) মানিক সাহার দিক নির্দেশনায় আজ আগরতলা পুর নিগমের  কনফারেন্স হলে যানজটমুক্ত নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়েছে। ইতিপূর্বে শহরের যানজট নিয়ে একাধিক বৈঠক করা হয়েছে।

 পাশাপাশি পুজোর আগে পুর নিগম শহরে যানজট মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। দূর্গা পূজা উপলক্ষে অভিযান বদ্ধ রাখা হয় পুনরায় সেই অভিযান আবার চালু হবে।

এদিন তিনি আরও বলেন, শহরকে যানজটমুক্ত রাখতে আজকের বৈঠকে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই দিনের মধ্যে সিদ্ধান্তগুলি কার্যকর করা হবে। সিদ্ধান্তগুলির মধ্যে অন্যতম হল, নিগম এলাকায় ভ্যান্ডার লাইসেন্স ছাড়া যাঁরা ব্যবসা চালাচ্ছেন তাঁরা দুইদিনের মধ্যে জায়গা দখলমুক্ত করতে হবে।আর যদি নিগমের নির্দেশ অমান্য করে তাহলে সোমবার থেকে পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করা হবে।

তাছাড়া, শহরের বিভিন্ন জায়গায় নো পাকিং জোনে যানবাহন রাখা যাবে না। 

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top