ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর।। মেগা ইভেন্টের আনুষ্ঠানিক সূচনা হলো। শব্দ, আলোর মূর্ছনার পাশাপাশি রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্যানুষ্ঠান এবং যোগা ক্লাসিক্যাল নাট্যম প্রদর্শন এর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী ৬৭ তম জাতীয় স্কুল গেমস যোগা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডা প্রফেসর মানিক সাহা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্কুল গেমস ফেডারেশনের সৌজন্যে, জাতীয় স্তরের এমন একটি মেগা আয়োজনের দায়িত্ব পেয়ে ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। পাশাপাশি পাঁচ দিনব্যাপী জাতীয় পর্যায়ের এই চ্যাম্পিয়নশিপ সাফল্যমন্ডিতভাবে সম্পন্ন হবে বলে উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদও জানান। উল্লেখ্য, সারা দেশ থেকে ২৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট ৩৫১ জন যোগা খেলোয়াড় এতে অংশ নিয়েছে। তার মধ্যে বালক ১৭৪ জন এবং বালিকা ১৭৭ জন। অফিসিয়াল হিসেবে এসেছেন একানব্বই জন। আগামীকাল সকাল ৯ টা থেকে সুচি অনুযায়ী প্রতিযোগিতা শুরু হবে। রিদমিক, আর্টিস্টিক এবং গ্রুপ তিনটি ইভেন্ট ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ডঃ পি কে চক্রবর্তী। বিশেষ অতিথির ভাষণে ক্রীড়া মন্ত্রী টিংকু রায় রাজ্য ক্রীড়ার মান উন্নয়ন ও প্রসারের প্রেক্ষাপট তুলে ধরেন। হজাগিরি নৃত্য, ব্যাম্বো ড্যান্স এবং যোগা ক্লাসিক্যাল নাট্যমের শিল্পকলা এনএসআরসিসি-র ইনডোর হল-এ বেশ প্রশংসিত হয়েছে। যুব বিষয় ক্রীড়া দপ্তরের অধিকর্তা তথা অনুষ্ঠানের সভাপতি সত্যব্রত নাথ ওনার ভাষণে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বর্ণাঢ্য অনুষ্ঠানে জাতীয় স্কুল ক্রীড়ার যোগাসন প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুরু
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

















