News Flash

  • Home
  • খেলা
  • বর্ণাঢ্য অনুষ্ঠানে জাতীয় স্কুল ক্রীড়ার যোগাসন প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুরু
Image

বর্ণাঢ্য অনুষ্ঠানে জাতীয় স্কুল ক্রীড়ার যোগাসন প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর।। মেগা ইভেন্টের আনুষ্ঠানিক সূচনা হলো। শব্দ, আলোর মূর্ছনার পাশাপাশি রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্যানুষ্ঠান এবং যোগা ক্লাসিক্যাল নাট্যম প্রদর্শন এর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী ৬৭ তম জাতীয় স্কুল গেমস যোগা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডা প্রফেসর মানিক সাহা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্কুল গেমস ফেডারেশনের সৌজন্যে, জাতীয় স্তরের এমন একটি মেগা আয়োজনের দায়িত্ব পেয়ে ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। পাশাপাশি পাঁচ দিনব্যাপী জাতীয় পর্যায়ের এই চ্যাম্পিয়নশিপ সাফল্যমন্ডিতভাবে সম্পন্ন হবে বলে উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদও জানান। উল্লেখ্য, সারা দেশ থেকে ২৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট ৩৫১ জন যোগা খেলোয়াড় এতে অংশ নিয়েছে। তার মধ্যে বালক ১৭৪ জন এবং বালিকা ১৭৭ জন। অফিসিয়াল হিসেবে এসেছেন একানব্বই জন। আগামীকাল সকাল ৯ টা থেকে সুচি অনুযায়ী প্রতিযোগিতা শুরু হবে। রিদমিক, আর্টিস্টিক এবং গ্রুপ তিনটি ইভেন্ট ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ডঃ পি কে চক্রবর্তী। বিশেষ অতিথির ভাষণে ক্রীড়া মন্ত্রী টিংকু রায় রাজ্য  ক্রীড়ার মান উন্নয়ন ও প্রসারের প্রেক্ষাপট তুলে ধরেন। হজাগিরি নৃত্য, ব্যাম্বো ড্যান্স এবং যোগা ক্লাসিক্যাল নাট্যমের শিল্পকলা এনএসআরসিসি-র ইনডোর হল-এ বেশ প্রশংসিত হয়েছে। যুব বিষয় ক্রীড়া দপ্তরের অধিকর্তা তথা অনুষ্ঠানের সভাপতি সত্যব্রত নাথ ওনার ভাষণে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top