News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  চোর ও চুরির সামগ্রী মজুত রাখা দোকান মালিক সহ ১২ জন পুলিশের জালে
Image

 চোর ও চুরির সামগ্রী মজুত রাখা দোকান মালিক সহ ১২ জন পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর : সদর এসডিপিও এবং পূর্ব থানার ওসির যৌথ উদ্যোগে শহরের চুরিকাণ্ডের তদন্তে নেমে ১১ জন চোর সহ একজন ক্রেতাকে  গ্রেপ্তার করেছে পুলিশ। ছুটির দিনে আগরতলা ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলের ৪৭ টি পাখা চুরি হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গতকাল ২১ পূর্ব থানায়  অভিযোগ জানিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে পূর্ব আগরতলা থানার পুলিশ অভিযানে নামে।

এই চুরিকান্ড সম্পর্কে পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার জানিয়েছেন, সদর এসডিপিও এবং পূর্ব থানার ওসি যৌথ উদ্যোগে চুরিকাণ্ডের অভিযানে নামেন। এতে মোট ১১ জন চোর সহ চুরির সামগ্রী যে ব্যাক্তি কেনে ওই মালিককেও গ্রেপ্তার করা হয়েছে। এই চোর চক্রের মূল ভানু দেবনাথ(৪৩) বলে জানিয়েছেন সদর এসডিপিও। আজ তাকে মহারাজগঞ্জ বাজার এলাকার ঝুলন্ত ব্রিজ এলাকায় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরির সামগ্রী সংরক্ষিত দোকান থেকে মোট ৪১ টি পাখা উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি আরো দুটি জলের পাম্প মেশিন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তালা ভাঙার কাজে ব্যবহৃত রড ও উদ্ধার হয়েছে এদিন। এই চোরচক্রটি শহরের বিভিন্ন চুরিকাণ্ডে জড়িত রয়েছে বলে ধারনা পুলিশের। তাদের জিজ্ঞাসাবাদে আরো তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। 

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top