News Flash

Image

গাড়ি ও বাইকের সংঘর্ষে আহত ৩

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২২ নভেম্বর : বুধবার বিশালগড় রাস্তার মাথা ২ নং গেইট এলাকায় বাইক ও মারুতি গাড়ির মধ্যে সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন ৩ জন। আহতরা হলেন ফুলন্তি শবর, লিটন শবর, সাগর শবর।
ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে ঘাতক মারুতি গাড়ি চালক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে  বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রেফার করা হয় আগরতলা জিবি হাসপাতালে। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতি ও নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালানোর জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে।

ঘটনার বিবরণে প্রকাশ,  মারুতি গাড়িটি আগরতলার দিকে আসছিল। তখন বেপরোয়া গতিতে এবং বাইকটি নিয়ে নিজের বাড়ির দিকে রওয়ানা হয়েছিল আহতরা। তারা মদমত্ত অবস্থায় ছিল বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। তাতেই ঘটে দুর্ঘটনা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top