News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চাষযোগ্য জমি চাষের আওতায় নিয়ে আসার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী
Image

চাষযোগ্য জমি চাষের আওতায় নিয়ে আসার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২২ নভেম্বর : রাজ্যের চাষযোগ্য জমি চাষের আওতায় নিয়ে আসার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। কম জমিতেও বেশী ফসল উৎপাদনে কৃষকদের সরকার সহায়তা করছে। আজ লেফুঙ্গায় পুরাতন লেফুঙ্গা ব্লক প্রাঙ্গণে কৃষি মহকুমা কার্যালয়ের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী জানান, রাজ্য সরকার ৫৮টি ব্লকেই কৃষি মহকুমা কার্যালয় খোলার পরিকল্পনা নিয়েছে। লেফুঙ্গা কৃষি মহকুমা কার্যালয়টি হল রাজ্যের ৪৪তম কৃষি মহকুমা কার্যালয়।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের কল্যাণে ও কৃষির বিকাশকে সবচেয়ে বেশী অগ্রাধিকার দিয়েছেন। রাজ্যের গড় অভ্যন্তরীণ উৎপাদনের প্রায় ৩৬ শতাংশ কৃষি থেকে আসে। তিনি বলেন, রাজ্যে কৃষকদের আয় তুলনায় অনেক বেড়েছে। রাজ্যের ২ লক্ষ ৪৬ হাজার কৃষক প্রধানমন্ত্রী কৃষি সম্মাননিধি যোজনায় বছরে ৬ হাজার টাকা করে পাচ্ছেন। কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের আত্মনির্ভর করার কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেফুঙ্গা বিএসি’র ভাইস চেয়ারম্যান বুদ্ধ দেববর্মা, মহকুমা শাসক সুভাষ দত্ত, হর্টিকালচার ও সয়েল কনজারভেশন দপ্তরের অধিকর্তা ড. ফনীভূষণ জমাতিয়া প্রমুখ। স্বাগত

বক্তব্য রাখেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেফুঙ্গা বিএসি’র চেয়ারম্যান রণবীর দেববর্মা।

Releated Posts

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top