News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • বিজেপির ডাবল ইঞ্জিন সরকার রাজস্থানকে দাঙ্গামুক্ত রাজ্যে পরিণত করবে : অমিত শাহ
Image

বিজেপির ডাবল ইঞ্জিন সরকার রাজস্থানকে দাঙ্গামুক্ত রাজ্যে পরিণত করবে : অমিত শাহ


অলওয়ার, ২১ নভেম্বর (হি.স.): বিজেপির ডাবল ইঞ্জিন সরকার রাজস্থানকে দাঙ্গামুক্ত রাজ্যে পরিণত করবে। রাজস্থানের জনগণকে আশ্বস্ত করে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। মঙ্গলবার রাজস্থানের আলওয়ার জেলার কিষাণগড় বাস বিধানসভা কেন্দ্রে এক নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, “রাজস্থানের এই নির্বাচন শুধুমাত্র আমাদের প্রার্থীদের বিধায়ক বানানোর জন্য নয়। বরং এই নির্বাচন এমন একটি নির্বাচন যা আগামী দিনে বীরভূমি রাজস্থান ও ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করবে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “আপনাদের একটি ভোট নিশ্চিত করবে, যে মোদীজি আবার ২০২৪ সালে প্রধানমন্ত্রী হবেন। এই নির্বাচনে আপনাদের একটি ভোট দুর্নীতিগ্রস্ত গেহলট সরকারকে উপড়ে ফেলতে সাহায্য করবে।” অমিত শাহ আরও বলেছেন, “মোদীজি পিএফআই নিষিদ্ধ করেছেন, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দমন এবং দেশকে সুরক্ষিত করতে কাজ করেছেন। কংগ্রেস দল এবং গেহলট সরকার অনগ্রসর শ্রেণী বিরোধী সরকার। কংগ্রেস এত বছর ধরে মণ্ডল কমিশনের রিপোর্টের বিরোধিতা করে চলেছে, কংগ্রেস অনগ্রসর শ্রেণী কমিশনকে সাংবিধানিক স্বীকৃতি দেয়নি। মোদীজি অনগ্রসর শ্রেণী কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার জন্য কাজ করেছেন।”

Releated Posts

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top