News Flash

Image

চার চাকার আই-২০ গাড়ি থেকে উদ্ধার তিনটি চোরাই গরু

বিশ্বনাথ (অসম), ২১ নভেম্বর (হি.স.) : এবার লরি কিংবা মিনিট্রাক নয়, বিলাসবহুল চার চাকার আই-২০ গাড়ি থেকে উদ্ধার হয়েছে তিনটি চোরাই গরু। তবে গরু পাচারের সঙ্গে জড়িত কাউকে ধরা সম্ভব হয়নি।

জানা গেছে, আজ মঙ্গলবার ভোররাতে এএস ০২ এএইচ ০৪০৩ নম্বরের একটি আই-২০ চার চাকার গাড়ি থেকে উদ্ধার হয়েছে তিনটি চোরাই গরু। গাড়িটি বিশ্বনাথ চারালির দিকে যাওয়ার সময় সতিয়ার মরনৈ নদীর ওপর সেতুর রেলিঙে গিয়ে ধাক্কা মারে। প্রচণ্ড ধাক্কায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। দুৰ্ঘটনা সংঘটিত করে গাড়ি ও গরু ছেড়ে পাচারকারীরা পালিয়ে গা ঢাকা দিয়েছে৷

কিছুক্ষণ পর সতিয়া পুলিশের টহলদারী দল দুৰ্ঘটনাগ্রস্ত গাড়ির কাছে আসে। পুলিশের দল গাড়ির ভিতরে কোনও যাত্রী আবদ্ধ কিনা দেখতে গিয়ে চোখ ছানাবড়া। যাত্রীর বদলে পুলিশ উদ্ধার করে তিনটি গরু৷ পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও গরুগুলি নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ৷
সতিয়া থানা কর্তৃপক্ষ জানান, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দেখে তার মালিককে শনাক্ত করা হবে। উদ্ধারকৃত গরুগুলি খোয়াড়ে পাঠানো হয়েছে, জানান থানা কর্তৃপক্ষ।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top